নজরবন্দি ব্যুরোঃ পুরনো এক ভিডিও সামনে আসতে কটাক্ষের স্বীকার আলিয়া। আগের বছরেই রনবীরের সঙ্গে ঘর বেধেছিলেন অভিনেত্রী। তাদের পরিবারে আলো করে এক কন্ন্যা সন্তান ও এসেছে, তবে ইতিমধ্যে সেই ভিডিও তে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে জল ঘোলা হচ্ছে। ভিডিওটি ছিল একটি সাক্ষাৎকারের, সেখানে আলিয়া নিজের বাবার পরকীয়াকে সমর্থন করেছেন।
আরও পড়ুনঃ সমুদ্রে ঝাপ দিতে গিয়ে হাঙর এর হা মুখে ঝাপ! এর পর কি ঘটলো!


ভিডিও টিতে দেখা গেছে সেখানে তাঁকে তাঁর বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তাঁর মতামত জানতে চাওয়া হয়, সেখানে তিনি বলেন যে “আমার বাবা আমার মায়ের প্রেমে পড়েছিলেন। তাঁদের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। এতে আমি খারাপ কিছু দেখি না। কারণ যা হয়, সে তো ভালর জন্যই!” “জীবন সম্পর্কে আমার তেমন একমাত্রিক বা সাদাকালো ধারণা নেই। জীবনে কখনও কখনও হিসাবের বাইরেও অনেক কিছু ঘটে। কিন্তু সব কিছু কারণেই ঘটে।” “আমি মানুষের প্রকৃতি বুঝি। সব সময় ব্যাপারটা খুব সোজা হয় না। কিন্তু প্রেমের ক্ষেত্রে এমন ঘটনা তো বার বার হয়েই থাকে। বিরল কিছু নয়।”

তাঁর এই মন্তব্য গিয়েই নেট পাড়ায় জলঘলা হয়, অনেক অনুরাগী রা তাতে কমেন্ট করেন তবে কি তবে কি ‘ আপনি পরকীয়া কে সমর্থন করেন’, ‘ রনবীর যদি আপনার সাথে এরম করত আপনার কেমন লাগত’, ‘ আপনি কি নিজের অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হবেন পরবরত্য কালে’ ইত্যাদি কটু মন্তব্য দেখা যায় নেট পাড়া জুড়ে।
বাবার পরকীয়া কে সমর্থন, কটু মন্তব্য নেট পাড়া জুড়ে



প্রথম স্ত্রী থাকাকালিনী আলিয়ার বাবার তাঁর মা সোনি রাজদানের সম্পর্ক হয়। যার ফলেই আলিয়ার জন্ম হয়। অনেকে আবার আলিয়ার তাঁর বাবার অন্যায়ের পরশয় দেওয়াকে এটাই কারণ হিসেবে দেখায়।







