নজরবন্দি ব্যুরো : ‘ফোর্বস’- সমীক্ষায় একমাত্র ধনী ভারতীয় তারকা হিসেবে জায়গা পেলেন অক্ষয় । খান-কাপুরদের একধিপত্যের মাঝে মাথা তুলে চড়াই-উতরাই পেরিয়ে আজ প্রায় ৩ দশক ধরে ক্ষমতার সাথে ইন্ডুস্ট্রিতে আছেন যিনি , তিনি অক্ষয় কুমার। সালটা ১৯৯১। ‘সওগন্ধ’ ছবির মাধ্যমে যখন বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অক্ষয় কুমার। পেয়েছিলেন, অ্যাকশন হিরোর পরিচিতি। রোম্যান্টিক হিরোর ইমেজ ভেঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের মার্শাল আর্টের শিক্ষাকে সুন্দর ভাবে কাজে লাগিয়ে ছিলেন তিনি।
আরও পড়ুনঃ সবচেয়ে বড় চমক দেখবেন মে মাসে: দিলীপ ঘোষ
সময় যত গেছে প্রতিটা সিনেমাতে নিজেকে ভেঙ্গে চুরে নিজের প্রতিভা প্রমাণ করেছেন তিনি। তৈরি করেছেন নিজের ইমেজ।জায়গা করে নিয়েছেন ইন্ড্রাস্ট্রির একদম প্রথম সারিতে। তাঁর সাম্প্রতিক ফিল্মগ্রাফিতে নজর দিলেই দেখা যাবে কোভিড- ১৯ এর আগের সময় গুলোতে বলিউডের শো- বিজনেসে বছরে অন্তত ৪-৫ টা করে ছবি মুক্তি পেয়েছে তাঁর,সিনেমা থেকে গানের সুর, দর্শকের মন জয় করে নিয়েছেন প্রতিবার। শুধু সিনেমা নয়, একসাথে একাধিক বড় ব্র্যান্ডের ক্যাম্পেনিং করে চলেছেন তিনি। আর মানুষ যত মজেছে খিলাড়ির খেলাতে তত গ্রাফ ওপরে উঠেছে তাঁর ব্যালেন্সের। রিয়ালিটি শো থেকে অ্যাড,ধীরে ধীরে সব জায়গায় নিজের খেলা দেখিয়ছেন খিলাড়ি।
‘ফোর্বস’ (Forbes) ম্যাগাজিনের সমীক্ষায় বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় একমাত্র ভারতীয় তারকা হিসেবে ঠাঁই পেয়েছেন অক্ষয় কুমার। করোনা (COVID-19) পরিস্থিতির মধ্যেও তার উপার্জিত অর্থের পরিমান অনায়াসে পিছনে ফেলে দিয়েছে বিশ্বের একধিক তারকাকে।পারিশ্রমিকের বিছারে বিশ্বের নানা প্রান্তের ১০০ জন তারকার মধ্যে ৫২তম স্থান পেয়েছেন তিনি। চলতি বছরে অক্ষয় কুমারের উপার্জনের গ্রাফ অবাক করে দেওয়ার মত, ৪৮.৫ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫৬ কোটি টাকা ।
‘ফোর্বস’- সমীক্ষায় একমাত্র ধনী ভারতীয় তারকা হিসেবে জায়গা পেলেন অক্ষয় । ফোর্বস ম্যাগাজিনের এই তালিকায় এক ও দুই নম্বর স্থান দখল করেছেন হলিউড তারকা কেইলি জেনার এবং কেনি ওয়েস্ট । নিজের ফ্যাশন ব্র্যান্ডের ৫১ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছেন কেইলি,উপারজন করেছেন প্রায় ৫৯০ মিলিয়ন ডলার অর্থাত্ প্রায় ৪,৩০০ কোটি টাকা। কেনি ওয়েস্ট বিখ্যাত এক জুতো কোম্পানির সাথে ডিল করে পেয়েছেন ১৭০ মিলিয়ন ডলার অর্থাত্ প্রায় ১,২০০ কোটি টাকা।
এছাড়াও এই তালিকার প্রথম সারিতে রয়েছেন রায়ান রেনল্ডস, বিলি আইলিশ, এড শিব়্যান, রজার ফেডেরার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, টেলর সুইফটের মতো আন্তর্জাতিক তারকারা। প্রায় তিন দশক ধরে একাধিক অভিনেত্রির সাথে একের পর এক হিট সিনেমা্ থেকে টুইংকেল খান্নার সাথে দাম্পত্য, ১৯৯১ থেকে এখনো অনায়াসে চর্চায় থাকছেন বলিউডের এই খিলাড়ি।



