নজরবন্দি ব্যুরোঃ রিয়ার সঙ্গে নাম জড়িয়ে ভুয়ো খবর, বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর নাম উল্লেখ করে মিথ্যে খবর ছড়ানোর অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করলেন। অভিযুক্তের ইউটিউবারের নাম রাশিদ সিদ্দিকি।
আরও পড়ুনঃ ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ, মাদক কাণ্ডে অভিযুক্ত ভারতী সিং ও হর্ষ কে!


জানা গিয়েছে,নিজের চ্যানেলের একটি ভিডিওতে রাশিদ নাকি দাবি করেছেন, প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে কানাডায় পালাতে সাহায্য করেছেন অক্ষয়। এ নিয়ে নাকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তাঁর ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে গোপনে তাঁর কথাও হয়েছে।
এই খবর প্রকাশ্যে আসে প্রথম সারির সংবাদমাধ্যমে। জানা যায়, তাঁর নাম ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানোয় বেজায় চটেছেন বলিউডের খিলাড়ি। মানহানির অভিযোগে রাশিদ সিদ্দিকিকে নোটিস পাঠিয়েছেন তাঁর আইনজীবী। ক্ষতিপূরণ হিসেবে ৫০০ কোটি টাকা দাবি করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য,বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাড়ে চার মাস পর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন অক্ষয়। টুইটারে একটি ভিডিও বার্তায় ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে ভুয়ো খবর না ছড়ানোর আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি মাদক যোগে গোটা বলিউডকে কাঠগড়ায় না দাঁড় করানোর অনুরোধ করেছিলেন।


রিয়ার সঙ্গে নাম জড়িয়ে ভুয়ো খবর, অক্ষয় কুমারকে দেরিতে মুখ খোলার জন্য বিস্তর সমালোচনা শুনতে হয়েছে। পরে আবার ‘লক্ষ্মী’ নিয়ে সোশ্যাল মিডিয়ার একাংশের নিন্দার পাত্র হয়েছিলেন তিনি। তবে এবারে ভুয়ো খবরের সঙ্গে আপস করতে নারাজ বলিউডের খিলাড়ি।







