করোনায় আক্রান্ত তৃণমূলের বিধায়ক অখিল গিরি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিন দিন নকশা বদলাচ্ছে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। ভ্যাকসিনের অপেক্ষার মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরছেন মানুষ। একে একে রাজনৈতিক মিছিল মঞ্চ ভরছে মানুষের ঢল। এসবের মধ্যেই ফের তৃণমূলের ঘরে থাবা বসালো করোনা। করোনায় এবার আক্রান্ত তৃনমূল নেতা অখিল গিরি। বেশ কদিন ধরেই মিছিলে সভায় বহু মানুষের সংস্পর্শে এসেছিলেন তিনি। তারমধ্যেই কয়েকদিনের জ্বর – সর্দি নিয়ে মহকুমা হাসপাতালে পরীক্ষা করালে জানা যায় তাঁর শরীরে হানা দিয়েছে কোভিড’১৯।

আরও পড়ুন: পরিবহন ব্যবস্থায় গতি, দেশের প্রথম চালকবিহীন মেট্রোর সূচনা করলেন প্রধানমন্ত্রী।

রবিবার রিপোর্ট পাওয়ার পরই তাঁকে কোলকাতার একটি হসপিটালে নিয়ে আসা হয়। শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর তৃণমূল অখিলবাবুর ওপর নতুন দায়িত্ব দেন। রমনগরের বিধায়কের পাশাপাশি তিনি এখন মেদিনীপুরের তৃণমূলের কো – অর্ডিনেটর ও। দলের কাজে একাধিক সভা মিছিলে বহু মানুষের সংস্পর্শে এসেছে তিনি গত কয়েকদিনে। গত ২৩ ডিসেম্বরে মেদিনীপুরে তৃণমূলের মিছিলে দলের নেতা মন্ত্রীদের সাথে দেখা করেন তিনি। সংসদ সৌগত রায় থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম ছিলেন সেই তালিকায়।

করোনায় আক্রান্ত তৃণমূলের বিধায়ক অখিল গিরি, বহু মানুষের সংস্পর্শে আসার পর অখিল বাবুর এই পজিটিভ রিপোর্ট স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়িয়েছে অনেকের মধ্যে। পরিবার সূত্রের খবর দুর্বলতা থাকলেও এখন সুস্থই আছেন বিধায়ক। ইদানিং যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও টেষ্ট করিয়ে নেবার পরামর্শ দিয়েছেন বিধায়ক নিজে এবং তাঁর পরিবারের সদস্যরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত