Akhil Giri: মুখ্যমন্ত্রী যা বলবে তাই করব, পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অখিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে বিরোধী দলের আক্রমণের মুখে রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তাঁর পদত্যাগের দাবিতে সোমবার সরব হয়েছে বিজেপি। এমনকি অখিল গিরির পদত্যাগ চেয়ে রাজ্যপালের দরবার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী। জানালেন, মুখ্যমন্ত্রী যা বলবে তাই করব।

আরও পড়ুনঃ অল্প সময়ে জিতেছিলেন দর্শকদের মন, অকালেই চলে গেলেন এই ৬ টলি তারকা

এদিন বিধানসভার অন্দরে ফের অখিল গিরির বিরুদ্ধে সরব হতে দেখা যায় শুভেন্দু অধিকারীদের। তাঁদের কথায়, এধরনের মন্তব্য করে বিন্দুমাত্র অনুশোচনা নেই অখিলের। সেই প্রসঙ্গে রাজ্যের কারামন্ত্রী বলেন, আমি বিরোধীদের অভিযোগ কিংবা স্লোগান নিয়ে হাসাহাসি করিনি। মদন মিত্র তাঁর সমর্থনে মন্তব্য করছিলেন। সেই সময়েই হেসেছিলাম।

একইসঙ্গে এদিন দেশের রাষ্ট্রপতি সম্পর্কে বলেন, উনি দেশের সম্মানীয়-শ্রদ্ধেয় সাংবিধানিক প্রধান। আমি ক্ষমা চেয়েছি। তারপরও যদি কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এসব করেন, তাহলে আর কী বলব। তাঁর কথায় বিরোধী দলনেতা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন।

vlcsnap 2022 11 12 11h40m01s940 1

উল্লেখ্য, দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বসলেন রামনগরের বিধায়ক এবং রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? মন্ত্রীর এই মন্তব্যের কারণে ক্ষমা চাইতে হয়েছে তৃণমূল সুপ্রিমোকে।

মুখ্যমন্ত্রী যা বলবে তাই করব, সাফ জানিয়ে দিলেন মন্ত্রী অখিল 

মুখ্যমন্ত্রী যা বলবে তাই করব, সাফ জানিয়ে দিলেন মন্ত্রী অখিল 
মুখ্যমন্ত্রী যা বলবে তাই করব, সাফ জানিয়ে দিলেন মন্ত্রী অখিল

এপ্রসঙ্গেও এদিন মন্তব্য করতে দেখা যায় রামনগরের বিধায়ককে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ক্ষমা চাইতে হয়েছে, এর জন্য আমি লজ্জিত। আসলে আমার ধৈর্যচ্যুতি ঘটেছিল। টানা ছয় মাস ধরে আমাকে উত্যক্ত করার চেষ্টা করা হয়েছে। আমার চেহারা নিয়ে কটাক্ষ করা হয়েছে। তবে আমার ভুল হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত