অল্প সময়ে জিতেছিলেন দর্শকদের মন, অকালেই চলে গেলেন এই ৬ টলি তারকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সিনেমার মত সিরিয়াল ও বিনোদন জগতে অবিচ্ছেদ্য অংশ। এই দুক্ষেত্রেই কিছু অভিনেতা অভিনেত্রী আছেন যাদের অভিনয় দাগ কেটে যায় দর্শকের কাছে। এমনও অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা প্রয়াত হলেও থেকে গিয়েছেন তাঁদের দর্শকদের মনে। আর সেইসব তারকাদের মধ্যে রয়েছেন সেরা ৬ অভিনেতা, অভিনেত্রী যারা দূরে চলে গেলেও থেকে গিয়েছে দর্শকদের স্মরণে। তাঁরা হলেন-

আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে ঋতুপর্ণা কেন? আমন্ত্রণ না অন্যকিছু

১. ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma): টানা ২০দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে গতকাল ২০শে নভেম্বর তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয় মাত্র ২৪ বছর। গত ১লা নভেম্বর তিনি আক্রান্ত হন ব্রেন স্ট্রোকে। এরআগে তিনি ২বার ক্যান্সার জয় করেছিলেন। তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও মনের জোর বারবার দর্শকদের মনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ‘ঝুমুর’ নামক একটি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী ঐন্দ্রিলা। ‘জিয়ন কাঠি’, ‘জীবন জ্যোতি’-র মতো ধারাবাহিকে লিড চরিত্রে অভিনয় করেছেন।

aindrila২. দিশা গাঙ্গুলি ( Disha Ganguly):  জনপ্রিয় বাংলা সিরিয়ালের কথা বলতে গেলে একসময়ের ‘বউ কথা কও’ থেকে ‘কনকাঞ্জলি’ এর কথা বলতেই হয়। আর এই দুই সিরিয়ালেই অভিনয় করে দর্শকদের মনে স্থান করে নিয়েছিলেন দিশা। ২০১৫-র এপ্রিলে পর্ণশ্রীর ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছিলেন অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতায় পর্ণশ্রীতে তাঁর বাড়ি থেকে দেহ মেলে। মাত্র ২৩ বছর বয়সে হতাশায় তিনি এই পথ বেছে নেন।

অল্প সময়ে জিতেছিলেন দর্শকদের মন, অকালেই চলে গেলেন এই ৬ টলি তারকা

৩. পায়েল চক্রবর্তী (Payel Chakraborty) : ‘গোয়েন্দা গিন্নি’, ‘চোখের তারা তুই’ এবং ‘জড়োয়ার ঝুমকো’ এই সিরিয়ালগুলিতে অভিনয় করে দর্শকদের মন জুগিয়েছিলেন অভিনেত্রী। ২০১৮-র সেপ্টেম্বরে জলপাইগুড়ির একটি হোটেলে অভিনেত্রী পায়েল চক্রবর্তীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যাদবপুর থেকে তিনি একাই যান শিলিগুড়ি। পরদিন ভোরে তাঁর সিকিম যাওয়ার কথা ছিল। সারাদিন ঘরের দরজা না খোলায় হোটেলের কর্মচারীরা খবর দেন স্থানীয় পুলিশ স্টেশনে। পুলিশ এসে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে।

payel৪. পল্লবী দে (Pallabi Dey): ২০২২ সালে মে মাসের এক রবিবারের সকালে গড়ফার আবাসন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পল্লবীর দেহ। সম্পর্কের টানাপোড়েনেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। ২৫ বছর বয়সে মৃত্যু হয় ‘মন মানে না’ ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রীর।

pallabi dey৫. পীযূষ গাঙ্গুলী (Pijush Ganguly) : জল নুপূর সিরিয়ালের আরেক অভিনেতা পীযূষ গাঙ্গুলী। এই অভিনেতাও ২০১৫ সালে এক গাড়ি দূঘটনায় প্রয়াত হন। কলকাতার সাঁতরাগাছি ব্রিজে লরির সাথে অভিনেতার গাড়ির সংঘর্ষ হয় ও তৎক্ষনাতই মৃত্যু হয় অভিনেতার।Pijush Ganguly

অল্প সময়ে জিতেছিলেন দর্শকদের মন, অকালেই চলে গেলেন এই ৬ টলি তারকা

Rita Koiral

৬. রীতা কয়রাল (Rita Koiral) :  ‘‌অসুখ’, ‘ইতি মৃণালিনী’, ‘দত্ত ভার্সাস দত্ত’-র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের ভাল লেগেছিল। চিরদিনই তুমি যে আমার, রাজ মহল সিনেমা থেকে শুরু করে রাখি বন্ধন, এক আকাশের নীচে এর মত সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু অভিনেত্রীর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন ও ২০১৭ সালের নভেম্বর মাসে অভিনেত্রী মারা যান। রীতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল শিল্পী মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত