Rituparna Sengupta: প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে ঋতুপর্ণা কেন? আমন্ত্রণ না অন্যকিছু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে এবার টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিছুদিন আগেই লস অ্যাঞ্জেলেস গিয়েছিলেন টলি অভিনেত্রী। এ কথা শুনেই অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়ার মা মধু চোপড়া তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন টলি ডিভাকে।

আরও পড়ুন: শুরু ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভার্চুয়ালি যোগ দিতে পারবেন দর্শকরাও

প্রিয়াঙ্কার বাড়িতে মধু এবং নিকের সঙ্গে লেন্সবন্দি মুহূর্তদের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঋতুপর্ণা। একটি খোলা চিঠিও লিখেছেনে মধুর উদ্দেশে। তাঁর কথায়, ‘আমার দেওয়া ছোট্ট উপহার মোমবাতিটির ছবি এবং সুন্দর নোটটি পাঠানোর জন্য ধন্যবাদ মধু আন্টি। কয়েক দিন আগে লস এঞ্জেলসে জোনাস পরিবার এবং আপনার সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। প্রিয়াঙ্কা বাইরে ছিল। ওকে খুব মিস করেছি।’

প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে ঋতুপর্ণা কেন? আমন্ত্রণ না অন্যকিছু
প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে ঋতুপর্ণা কেন? আমন্ত্রণ না অন্যকিছু

মধু চোপড়ার সঙ্গে একসঙ্গে একাধিক ছবি শেয়ার করেন ঋতুপর্ণা। অভিনেত্রী জানান, ‘জোনাস পরিবার খুব ভালো। আমরা একসঙ্গে হাইটিতে অংশ নিয়েছিলাম।’ প্রিয়াঙ্কার লস অ্যাঞ্জেলেসের বাড়ির বাগানে তোলা ঋতুপর্ণার এই ছবি। পিছনে বরফে আবৃত পাহাড় দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে ঋতুপর্ণা কেন? আমন্ত্রণ না অন্যকিছু

rituporna 2উল্লেখ্য, এরআগে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি প্রিয়াঙ্কার প্রোডাকশনে একটি ছবি করার কথা আছে। এবং সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা পরের বছরেই। আর তারআগেই প্রিয়াঙ্কার বাড়িতে গেলেন অভিনেত্রী। করলেন ভীষণ মজা। তবে প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে ঋতুপর্ণাকে দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। আগামীতে দুই অভিনেত্রীকে একই ছবিতে একসঙ্গে দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন তাদের অনুরাগীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন