Akhil Giri: বেআইনি নিয়োগ হয়েছে অখিলের ভাইঝির, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। প্রভাব খাটিয়ে, টাকার বিনিময়ে বেআইনি নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল। এবার একইভাবে নিয়োগ নিয়ে অভিযোগ উঠল স্বাস্থ্য দফতরের বিরুদ্ধেও। নাম জড়াল রাজ্যের আরও এক মন্ত্রী অখিল গিরির। অভিযোগ, বেআইনি নিয়োগ হয়েছে অখিলের ভাইঝির। তবে কী প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন অখিল গিরি।

আরও পড়ুনঃ Mamata Banerjee: বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, হিঙ্গলগঞ্জে মিটিং থামিয়ে বসে পড়লেন মমতা

কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি কোপে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারিয়েছেন অঙ্কিতা। পরিবর্তে চাকরি পান মামলাকারী ববিতা সরকার। এবার বিক্ষোভের জেরে সোমবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কালীঘাটে।

বেআইনি নিয়োগ হয়েছে অখিলের ভাইঝির, অভিযোগ তুলে রাস্তায় চাকরি প্রার্থীরা 
বেআইনি নিয়োগ হয়েছে অখিলের ভাইঝির, অভিযোগ তুলে রাস্তায় চাকরি প্রার্থীরা

এদিন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কিছুদূরেই বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। কিছুক্ষণ পর তাঁদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। চাকরি প্রার্থীদের বক্তব্য, নিয়ম ভেঙে নিয়োগ হয়েছে অখিল গিরির ভাইঝির। সায়নী গিরির নাম প্রথম তালিকায় বের হয়নি। তা স্বত্বেও চাকরি করছেন তাঁরা। তারই প্রতিবাদ করায় তাঁদের পথ আটকানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে জবাব চান চাকরি প্রার্থীরা। এদিন চাকরি প্রার্থীদের আটকাতে পথে নামে পুলিশ। চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়।

বেআইনি নিয়োগ হয়েছে অখিলের ভাইঝির, অভিযোগ তুলে রাস্তায় চাকরি প্রার্থীরা 

বেআইনি নিয়োগ হয়েছে অখিলের ভাইঝির, অভিযোগ তুলে রাস্তায় চাকরি প্রার্থীরা 
বেআইনি নিয়োগ হয়েছে অখিলের ভাইঝির, অভিযোগ তুলে রাস্তায় চাকরি প্রার্থীরা

এর আগে চাকরি প্রার্থীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতা। সেবার টেট পাশ চাকরি প্রার্থীদের মিছিলও আটকাতে পুলিশ ময়দানে নামে। পুলিশের অতিসক্রিয়তা নিয়ে সেদিন প্রশ্ন উঠেছিল। দক্ষিণ ২৪ পরগণার এক চাকরি প্রার্থীর হাতে কামড় দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এদিন চাকরি প্রার্থীদের সংখ্যা কম থাকলেও নিয়োগ দুর্নীতি নিয়ে ফের প্রশ্নের মুখে সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন