মহারাষ্ট্রের রাজনীতিতে চাঞ্চল্য। মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে একটি ব্যক্তিগত বিমানের দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। বুধবার সকালে আচমকাই ভেঙে পড়ে তাঁর ব্যক্তিগত বিমান। সেখানে অজিতের সঙ্গে ছিলেন আরও পাঁচজন।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী দফতরের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।


প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের উদ্দেশ্যে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন অজিত পওয়ার। ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মসূচিতেই তাঁর এই সফর ছিল। নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকেলেই তাঁর মুম্বই ফেরার কথা ছিল।
মহারাষ্ট্র পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিমান অবতরণের সময় পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরেই দুর্ঘটনাটি ঘটে। বিমানে অজিত পওয়ার-সহ মোট ছ’জন আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
দুর্ঘটনার ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিমানে থাকা যাত্রীদের শারীরিক অবস্থান নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। একাধিক সংবাদমাধ্যমের দাবি, ৬৬ বছর বয়সি অজিত পওয়ারকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুরুতে তাঁর গুরুতর আহত হওয়ার খবর মিললেও, পরে পিটিআই সূত্রে মৃত্যুর দাবি করা হয়।


তবে এই মুহূর্তে মহারাষ্ট্র সরকারের তরফে বা প্রশাসনিক স্তরে মৃত্যুর বিষয়ে কোনও সরকারি নিশ্চিতকরণ হয়নি। পরিস্থিতি নিয়ে নজর রাখছে রাজ্য প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলি।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



