দশম অবতারকে শুভেচ্ছা অজয়ের, কী লিখলেন বলিউডের সিংহম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন সিনেমা ‘দশম অবতার’। সিনেমাটি প্রযোজনা করেছে জিও সিনেমা এবং এসভিএফ এন্টারটেনমেন্ট। ১৯ অক্টোবর শুধুমাত্র পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে এই সিনেমা। পুরো ভারতে এই সিনেমা মুক্তি পাবে ২০ অক্টোবর।পুজোর আগে সকলের জন্যই এটি সুখবর।

আরও পড়ুন: ‘রাজনীতিতে কোনও আগ্রহ নেই’, দেবের প্রশ্নে স্পষ্ট জবাব সৌরভের

এই সিনেমায় মূখ্য চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত এবং আরও অনেককে। সিনেমায় আরও এক মূখ্য চরিত্রে আছেন বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী জয়া আহসান। ইতিমধ্য়েই এই ছবির ট্রেলার হইচই ফেলে দিয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।

15 7

আর সেই হইচইয়ের আওয়াজ গিয়ে পৌঁছল বলিপাড়াতেও। হ্যাঁ, বলিউডের সিংহম অফিসার ওরফে অজয় দেবগন সোশাল মিডিয়ায় সৃজিতকে জানালেন শুভেচ্ছা। অজয় লিখলেন, “শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।”

দশম অবতারকে শুভেচ্ছা অজয়ের, কী লিখলেন বলিউডের সিংহম

16 6

এমনিতে সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই বাংলার বক্স অফিসে হিট সিনেমা। তার উপরে আবার ‘দশম অবতার’-এর ট্রেলার দেখা যা আন্দাজ করা যাচ্ছে তাতে ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে দেখা যেতে পারে।

14 8

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত