‘রাজনীতিতে কোনও আগ্রহ নেই’, দেবের প্রশ্নে স্পষ্ট জবাব সৌরভের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে দাদার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে চর্চার অন্ত নেই। আর সেখানে সাংসদ-অভিনেতা দেবই কিনা রাজনৈতিক প্রশ্ন করে জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেই সব জল্পনার জল ঢেলে দেবের প্রশ্নে স্পষ্ট জবাব দিলেন মহারাজ। বললেন, “রাজনীতিতে কোনও আগ্রহ নেই।”

আরও পড়ুন: Abhishek Banerjee: এক ফোনেই হাজির হবে ‘অভিষেকের দূত’, পুজোয় নয়া কর্মসূচি তৃণমূলের

জানা গিয়েছে, শনিবার ‘দাদাগিরি’র মঞ্চে ‘বাঘাযতীন’ টিম নিয়ে হাজির হয়েছিলেন সাংসদ-অভিনেতা দেব। আর যেই মঞ্চে দাদার গুগলির সম্মুখীন হয়ে তাবড় তাবড় মানুষের মুখ বন্ধ হয়ে যায়। সেখানে কিনা অভিনেতা দেবের গুগলি শুনেই তাজ্জব হয়ে গিয়েছিলেন খোদ সৌরভই।

'রাজনীতিতে কোনও আগ্রহ নেই', স্পষ্ট জবাব সৌরভের

এরপরেই দাদাগিরির মঞ্চে দারিয়ে দাদাকে প্রশ্ন করেন সাংসদ-অভিনেতা দেব। জিজ্ঞেস করা হয় যে, “মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হলে কী পরিবর্তন আনবে?” আর দেবের এই প্রশ্নের উত্তরেই মহারাজ বলেন যে, তাঁর রাজনীতিতে কোনও আগ্রহ নেই।” তবে এই দেবের এই প্রশ্নের পর অনুরাগী মহলে তাঁর তারিফ করছেন সকলেই।

'রাজনীতিতে কোনও আগ্রহ নেই', স্পষ্ট জবাব সৌরভের

তবে শনিবার দেবের প্রশ্ন শুনে প্রথমে কিছুটা হতবাক হয়ে যান খোদ দাদা! এরপরই সৌরভের বলেন, “করে দাও- এই মানসিকতাই পালটাতে হবে। তবে আমার বাড়িতে যে কেউ আসতে পারেন। কিন্তু আমি কখনও রাজনীতিতে যোগ দেব না। আমার কোনও আগ্রহ নেই।”

‘রাজনীতিতে কোনও আগ্রহ নেই’, স্পষ্ট জবাব সৌরভের

'রাজনীতিতে কোনও আগ্রহ নেই', স্পষ্ট জবাব সৌরভের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত