বিজেপি-তে যোগ দিচ্ছেন অজয় চক্রবর্তী? কাজে এল কুশল বিনিময়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি-তে যোগ দিচ্ছেন অজয় চক্রবর্তী? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে দেখা করতে যান সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। যদিও আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ টালিগঞ্জের উদয়শঙ্কর সরণিতে সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীর বাড়ি “শ্রুতিনন্দন”-এ অমিত শাহর আসার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছান ১২টার পর। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়।

আরও পড়ুনঃ রাজ্যে অব্যাহত মৃত্যুমিছিল। স্বস্তি দিয়ে কমল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা।

সংগীত শিল্পী অজয় চক্রবর্তী অমিত শাহকে স্বাগত জানান। টালিগঞ্জের গলফ ক্লাব রোডে পণ্ডিত অজয় চক্রবর্তীর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান শ্রুতিনন্দনের সামনে অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অর্জুন সিং এবং সব্যসাচী দত্ত। তবে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী কেন আসছেন?‌ কী ব্যবস্থা তাঁর জন্য রাখা হয়েছে?‌ এইসব প্রশ্ন করা হয়। উত্তরে সংগীতশিল্পী অজয় চক্রবর্তী সরাসরি বলেন, “‌আমি রাজনীতির মানুষ নই। আমি সংগীত জগতের মানুষ। এখানে কোনও রাজনীতির যোগ নেই। এখানে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও এসেছিলেন। আর ব্যবস্থা বলতে মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। উনি করতে চাইলে করতে পারেন।”

কিন্তু হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন কেন?‌ বিজেপি সূত্রে খবর শুধুমাত্র কুশল বিনিময় করার উদ্দেশ্যেই এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! এদিকে প্রথমে মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় রা কুশল বিনিময় করে আসার কদিন পরেই কেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি শীর্ষ নেতার কুশল বিনিময় করার ইচ্ছে হল সংগীতশিল্পীর সাথে? এই প্রশ্ন শুনেই অজয় চক্রবর্তী জানান, “একজন বিশিষ্ট বড়মাপের মানুষ আমার বাড়িতে আসছেন এটা জেনেই আমি খুব খুশি। তাছাড়া আমি তো আমন্ত্রণ করিনি। আসতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি তাকে স্বাগত জানাবো।”

এরপর প্রশ্নের আগেই সংগীতশিল্পী বলেন, “আমি বিজেপি-তে জয়েন করছি কি-না, এটাই প্রশ্ন তো। আমার উত্তর হল, “আমার পার্টির নাম মিউজ়িক পার্টি । BJP, তৃণমূল, CPI(M), কংগ্রেস নয়, আমি মিউজ়িক পার্টির লোক ।” তাঁর কথায়, “প্রাইমারি স্কুলের একজন টিচারের ছেলের কাছে আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, এর জন্য অত্যন্ত আনন্দ হয়েছে। তবে, রাজনীতির ‘র’-ও জানি না। একটা জিনিস জানি, মানুষ হচ্ছেন ভগবান।”

পাশাপাশি অমিত শাহ প্রসঙ্গে অজয় চক্রবর্তী বলেন, “বাংলার ইতিহাসে একজন গায়কের সঙ্গে একজন কেন্দ্রীয় মন্ত্রী দেখা করতে আসছেন, খুবই আশ্চর্যের ব্যাপার । আমি নিজেও অভিভূত হয়েছিলাম ৷ এটা সম্পূর্ণ আমার গুরুদের জয় ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত