Aindrila Sharma: ঐন্দ্রিলাকে নিয়ে আশা-নিরাশার দোলাচলে চিকিৎসকরা, এখন মিরাকেল ভরসা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাসপাতালের বেডে ক্রমাগত মৃত্যুর সাথে লড়াই করে চলেছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। আর এরই মধ্যে বুধবার ২বার পর পর হার্ট অ্যাটাক হয় অভিনেত্রীর। তারপরই তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। এরপরই তাঁর অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। ফলে ইতিমধ্যেই ঐন্দ্রিলার জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: চলছে অ্যান্টিবায়োটিক ট্র্যাকিওস্টোমি কেয়ার, মৃত্যুর চোখে চোখ রেখে লড়াই ঐন্দ্রিলার।

বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, “অভিনেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। রয়েছে কোমায়। নতুন করে কোনও অ্যান্টিবায়োটিকে বদল করা হয়নি। পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।” অর্থাৎ হার্ট অ্যাটাকের এক দিন পর তাঁর শারীরিক অবস্থার বিশেষ বদল হয়নি। চিকিৎসকরা বিশেষ আশার কথা শোনাতে পারছেন না।

ইতিমধ্যেই বুধবার রাতে ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট ছড়ায়। অনেকেই সেই ভুয়ো পোস্টের ফাঁদে পা দিয়েছিলেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেন সব্যসাচী চৌধুরী। তিনি লেখেন, “আরেকটু থাকতে দাও ওকে..এসব লেখার অনেক সময় পাবে।” তাঁর এই কাতর আর্জি চোখে জল এনে দিয়েছিল অনেকের।

ঐন্দ্রিলাকে নিয়ে আশা-নিরাশার দোলাচলে চিকিৎসকরা, এখন মিরাক্কেলই ভরসা
ঐন্দ্রিলাকে নিয়ে আশা-নিরাশার দোলাচলে চিকিৎসকরা, এখন মিরাক্কেলই ভরসা

পর পর ২ বার ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে সেই সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠা। আবার কাজে ফেরা। লড়াইয়ের অন্যতম নাম ঐন্দ্রিলা। দীপাবলির সন্ধ্যাতেও সেজেগুজে সোশ্যাল মিডিয়ায় আলোকময় ছবি পোস্ট করেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু তার ১ সপ্তাহের মাথাতেই ফের ছন্দপতন। ১ নভেম্বর রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেতা ঐন্দ্রিলা শর্মা।

ঐন্দ্রিলাকে নিয়ে আশা-নিরাশার দোলাচলে চিকিৎসকরা, এখন মিরাক্কেলই ভরসা

aindrila 2 1তাঁর শরীরের একদিক অসাড় হয়ে যায়। ঘন ঘন বমি করতে থাকেন। অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে ছোটেন তাঁর পরিবার ও বন্ধু সব্যসাচী চৌধুরী। সেদিন রাতেই অস্ত্রোপচার হয় ঐন্দ্রিলার। তখন থেকেই ভেন্টিলেশনে কোমাচ্ছন্ন অবস্থায় আছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত