নজরবন্দি ব্যুরোঃ পার্থকে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেইমত সকাল সকাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ বাংলার মন্ত্রীকে ঢোকানো হয় ওড়িশার হাসপাতালে। ভুবনেশ্বর AIIMS-এ বিশদ স্বাস্থ্য পরীক্ষা চলে তৃণমূল মহাসচিবের! কিন্তু স্বাস্থ্য পরীক্ষার পর খারাপ খবর মন্ত্রীর জন্যে। এইমস জানিয়ে দিল, পার্থবাবুকে ভর্তি রাখা হবে না। তাঁর শারীরিক অবস্থা এমন কোনও সিরিয়াস নয়।
আরও পড়ুনঃ ‘আদালতের জন্য চাকরি হচ্ছে না?’ ১৮ হাজার শূন্যপদের হিসাব চাইলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়


এইমস সূত্রে খবর, পার্থকে চিকিৎসকেরা জিজ্ঞাসা করেন, তাঁর কী কী শারীরিক সমস্যা হচ্ছে। তিনি সমস্যার কথা জানান। বলেন বুকে চাপ লাগছে। সেইমত ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সহ হৃদযন্ত্রের একাধিক পরীক্ষা করানো হয়। ভুবনেশ্বর এমসের ডিরেক্টর আশুতোষ বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পার্থের জন্য চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরা মন্ত্রীর শারীরিক পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখবেন। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার পর দেখা যায় তেমন গুরুতর কিছুই হয়নি পার্থ বাবুর!

এসএসকেএম হাসপাতালে মন্ত্রী মশাইয়ের যে সব ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, সে সব পরীক্ষাই আবার নতুন করে করা হয়েছে এমসে। রিপোর্ট এলে আলোচনায় বসে মেডিক্যাল বোর্ড। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে ভর্তি করা হবে না। রিপোর্ট আসার পর ইডি এবং পার্থ বাবুর আইনজীবীকে সমস্ত তথ্য দিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুর তিনটের মধ্যে সমস্ত রিপোর্ট চলে আসার পর বিকেল ৪ড়ের সময় সাংবাদিক সম্মেলন করেন এইমদের ডিরেক্টর।



সোমবার বিকেল চারটের সময় এইমসের একজিউটিভ ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বলেন, ‘‘ওঁর চার-পাঁচ রকম রোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে উনি অনেক ওষুধ খাচ্ছেন। তাঁর অসুস্থতা ‘সিরিয়াস’ নয়। আমরা তাঁকে দ্রুত ছেড়ে দেব।’’ তিনি আরও বলেন, ‘‘কিছু নিয়মিত সমস্যায় ভুগছেন। ওষুধ খেয়ে যেতে হবে। তবে হাসপাতালে ভর্তি রাখার দরকার নেই।’’ এখন ইডি পার্থকে কলকাতায় নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে।
পার্থর জন্যে খারাপ খবর, ‘তেমন কিছু হয়নি’ বলে ইডির হাতে মন্ত্রীকে তুলে দিল AIIMS

উল্লেখ্য, গতকাল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শুনানির সময় ইডির আইনজীবী এমভি রাজু বলেন, জোকা ইএসআই হাসপাতাল পার্থ চট্টোপাধ্যায়কে ‘ফিট’ সার্টিফিকেট দিয়েছে। তার পরেও কেন এসএসকেএম হাসপাতালেই যেতে হল রাজ্যের মন্ত্রীকে? সওয়াল জবাব শুনে বিচারপতি পার্থের আইনজীবীকে বলেন, ‘‘এসএসকেএম প্রতিটি প্রভাবশালীর জন্য নিরাপদ জায়গা।’’ পরে পার্থকে ভুবনেশ্বর এইমসে চিকিৎসার জন্যে নিয়ে যেতে নির্দেশ দেন তিনি।







