ফের তালিবানের পক্ষে দাঁড়ালো চিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের তালিবানের পক্ষে দাঁড়ালো চিন। আফগানিস্তানের তালিবানি শাসনকে চিন যে সাহায্য করবে, তা আগেই জানিয়ে দিয়েছিল বেজিং। কাবুলে তালিবানের আধিপত্য কায়েম হওয়ার পাঁচ দিনের মাথায় এই নিয়ে আবারও মুখ খুললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং জি।

আরও পড়ুনঃ তালিবানদের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের, কি বললেন বাইডেন

এবিষয়ে তিনি জানিয়েছেন, আফগানিস্তানে যে নতুন সরকার তৈরি হয়েছে, গােটা পৃথিবীর উচিত তাকে সাহায্য করা, নতুন সরকারের পাশে থাকা। তালিবানি সরকারের উপর প্রথম থেকেই চাপ সৃষ্টি করার কোনও মানেই হয় না, এবার জানিয়েছে চিনের বিদেশমন্ত্রী।

২০ বছর আগে এই তালিবানকেই কাবুল থেকে বিতাড়িত করেছিল আমেরিকা। এখন যখন আবার তাঁরা ক্ষমতায় এসেছে, তখন তাদের সঠিক পথে চলার দিশা দেখানাের দায়িত্ব বাকিদের উপর পড়ে, তেমনটাই মত প্রকাশ করেছেন ওয়াং জি। যখন কাবুল শরণার্থীদের ঠাঁই দেওয়ার জন্য বিভিন্ন দেশকে আবেদন জানাচ্ছে বিশিষ্ট মহল, এবার তালিবানের পক্ষে দাঁড়ালো চিন।

ফের তালিবানের পক্ষে দাঁড়ালো চিন

এদিন ব্রিটিশ বিদেশ সচিবের সঙ্গে ফোনে চিনের এই অবস্থানের কথা জানিয়েছেন তিনি। কাবুলে তালিবানি শাসন প্রতিষ্ঠার পরেই বেজিং তাকে স্বাগত জানিয়েছিল। গােটা বিশ্ব যখন জঙ্গিগােষ্ঠী তালিবানকে হঠানাের কথা চিন্তা করছে তখন কেন চিনের এই বিপরীত অবস্থান, এদিন তার সপক্ষে যুক্তি দিয়েছেন ওয়াং জি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন