ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত, হোম আইসোলেশনে রয়েছেন অভিনেতা জিৎ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত, এই ঘটনা একান্ত নতুন নয়। গত কমাসে বারবার সামনে উঠে এসেছে এই চিত্র। প্রায় বছর খানেক অপেক্ষার পর বাজারে এসেছে করোনার টিকা। সাধারণ মানুষ অপেক্ষা করেছিলেন, টিকাকরণের পর ফিরবেন স্বাভাবিক জীবনে। পরীক্ষা নিরীক্ষার পর টিকাকরণ চালু হলেও তাঁর পরেও ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে।

আরও পড়ুনঃ মুম্বাই টু ভাইজ্যাগ, ৭টি ট্যাঙ্কার নিয়ে যাত্রা শুরু হলো ‘অক্সিজেন এক্সপ্রেস’-এর।

গত কয়েকদিনে বলিউডে ভ্যাকসিন নেওয়ার পরেও পর পর করোনায় আক্রান্ত হয়েছেন,  আশুতোষ রানা, নাগমা, পরেশ রাওয়াল সহ আরও অনেকে। এবার টলিউডেও দেখা গেলো একই চিত্র। টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হলেন অভিনেতা জিৎ। ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন নিজেই।

Screenshot 2021 04 20 133316

ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত,  এর আগে টিকা নেওয়ার ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন অভিনেতা। গত ১৬ মার্চ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলেন জিৎ। তাঁর পরেও ফের আক্রান্ত হলেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন আক্রান্ত হওয়ার কথা, তিনি লিখেছেন, “আমি কোভিড আক্রান্ত। বাড়িতে নিভৃতবাসে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যাঁরা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। খুব শীঘ্রই দেখা হবে সকলের সঙ্গে।”

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। দেশে একদিনে মাত্র ছাড়াচ্ছে গত দিনের। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্তের সংখ্যা এক্টু কমলেও মৃত্যু হার কমেনি।  লাগামছাড়া সংক্রমণে দেশের একাধিক রাজ্যে সংকুলান দেখা যাচ্ছে বেড থেকে অক্সিজেনের। রাজ্যের প্রশাসন নিজেদের মত করে চেষ্টা করছে পরিস্থিতি মোকাবিলার। তাঁর মধ্যেই বাংলায় চলছে ২১ এর নির্বাচন। মিটিং মিছিল এবং লাগামছাড়া উদাসীনতায় প্রতিদিন উর্ধমুখী হচ্ছে বাংলার করোনার গ্রাফ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন