Cyber Attack in Europe: ইউক্রেনের পর কি এবার সাইবার হামলা গোটা ইউররোপে? কি পরিকল্পনা রাশিয়ার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজ দশম দিন। আর তার মধ্যে হঠাৎ করেই ইউরোপে হাজার হাজার কম্পিউটার ব্যবহারকারীর বন্ধ হয়ে গেল ইন্টারনেট পরিষেবা (Cyber Attack)। কিন্তু কারণ কি? নাকি এর পেছনেও কি রাশিয়ার ষড়যন্ত্র? শুক্রবার সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, ইউক্রেনের রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে এই সাইবার হামলা করা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ Fake News ছড়ালে ১৫ বছরের জেল, রুশ সংবাদমাধ্যমের খবরে রুষ্ট পুতিন!

তাহলে কি এবার হামলা হতে চলেছে ইউরোপে ওপর? একটি সংবাদ সংস্থার খবর অনুসারে, ৯ হাজার মানুষের কম্পিউটারে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ফ্রান্সের একটি শহর থেকে এই ইন্টারনেট পরিষেবা (Cyber Attack) বন্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ইউক্রেনের পর কি এবার সাইবার হামলা গোটা ইউররোপে? কি পরিকল্পনা রাশিয়ার?
ইউক্রেনের পর কি এবার সাইবার হামলা গোটা ইউররোপে? কি পরিকল্পনা রাশিয়ার?

ইউটেলস্যাট নামে বিগব্লু স্যাটেলাইট কোম্পানির পক্ষ থেকে সংবাদ সংস্থা এএফপিকে বলা হয়েছে জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, গ্রিস, ইতালি, পোল্যান্ডের মোট ৪০ হাজার মানুষের ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। আমেরিকাতেও একই রকম ঘটনা ঘটেছে বলে খবর। বুধবার আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, সাইবার হামলার শিকার হয়েছে আমেরিকাও বেশ কয়েকটি শহর। কেএ-স্যাট স্যাটেলাইটের আওতায় থাকা ইন্টারনেট পরিষেবা পাওয়ার বিষয়ে সমস্যা দেখা দিয়েছে।

পাশাপাশি জার্মানিতে ৫ হাজার ৮০০ হাওয়া কল বা টার্বাইন বন্ধ হয়ে গিয়েছে। মোট ১১ গিগাওয়াটের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে বলে খবর পাওয়া। সামরিক ও সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

ইউক্রেনের পর কি এবার সাইবার হামলা গোটা ইউররোপে? কি পরিকল্পনা রাশিয়ার?

image 140864 1606688398bdjournal

মনে করা হচ্ছে, এই যুদ্ধের ফলে রাশিয়ার হ্যাকাররা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। মনে করা হচ্ছে, এর ফলে ইউক্রেন-সহ ইউরোপের মানুষদের এই বিপদে ফেলা হয়েছে। তবে ইউরোপের সাইবার বিশেষজ্ঞদের তরফ থেকে বলা হয়েছে, বড় কোনও সমস্যা তৈরি হয়নি। বড় হামলা এড়িয়ে যাওয়া গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত