Russia-Ukraine Conflict: Fake News ছড়ালে ১৫ বছরের জেল, রুশ সংবাদমাধ্যমের খবরে রুষ্ট পুতিন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত সপ্তাহে সমগ্র ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন জুড়ে একাধিক রুশ সংবাদ মাধ্যমের পেজগুলিকে সরিয়ে দেয় ফেসবুক এবং ইনস্টাগ্রাম। তারপর বদলা হিসেবে ফেসবুকের বিরুদ্ধে ভুয়ো খবরের অভিযোগ আনে রাশিয়া। গোটা দেশ জুড়ে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক। আর আজ নিজের দেশের সংবাদমাধ্যমগুলোর উপরেই রুষ্ট হলেন প্রেসিডেন্ট পুতিন। আইন পাশ করানো হল সংবাদমাধ্যমের উপর ব্যাবস্থা নেওয়ার জন্যে।

আরও পড়ুনঃ রক্তপাতের মধ্যে স্নেহশীলতার ছবি, বোমা-গুলির মাঝে ঢাল হয়ে শিশুকে উদ্ধার ইউক্রেন সেনার!

রাশিয়া প্রশাসনের বক্তব্য, যুদ্ধের আবহে ছড়িয়ে পড়ছে নানা ভুয়ো খবর। সেই খবরে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। বারবার বলেও কাজ হচ্ছেনা। তাই এবার সংবাদমাধ্যম গুলোকে নিয়ন্ত্রন করতে কড়া হাতে আইন পাশ করানো হল। রুশ সেনা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা হলে ১৫ বছর পর্যন্ত জেল হেফাজত হতে পারে। আইন পাশ করানোর সময় বলা হয়েছে, সবার যে ১৫ বছর জেল হবে তা নয়, অপরাধের গুরুত্ব বিবেচনা করে সাজা শোনানো হবে।

Fake News ছড়ালে ১৫ বছরের জেল, রুশ সংবাদমাধ্যমের খবরে রুষ্ট পুতিন!
Fake News ছড়ালে ১৫ বছরের জেল, রুশ সংবাদমাধ্যমের খবরে রুষ্ট পুতিন!

তবে শুধু সেনা নিয়ে খবরই নয়। বলা হয়েছে, রুশ সেনার ইউক্রেন আক্রমণের জেরে রাশিয়ার উপর পশ্চিমী দেশগুলির অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো নিয়ে খবর করা বন্ধ রাখতে হবে। যদি কেউ আইন ভেঙে খবর করেন, তাহলে সেই সাংবাদিকের ৩ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হবে।

উল্লেখ্য, কদিন আগেই ভুয়ো খবর আটকাতে একটি বিল পেশ করা হয়েছিল রাশিয়া পার্লামেন্টে। যেখানে উল্লেখ করা হয়, রুশ সেনা নিয়ে ‘জেনেশুনে ভুয়ো খবর’ ছড়ানোর চেষ্টা করছে কিছু সংবাদমাধ্যম। সেটা আটকানোর চেষ্টা করতেই নয়া বিল পেশ করা হচ্ছে। যা এক সপ্তাহের মধ্যেই আইনে পরিণত হল আজ।

Fake News ছড়ালে ১৫ বছরের জেল, রুশ সংবাদমাধ্যমের খবরে রুষ্ট পুতিন!

Ukrain

উল্লেখ্য, কদিন আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলোকেও হুঁশিয়ারি দিয়েছিল পুতিনের রাশিয়া। বুঝিয়ে দেয়া হয়েছিল ইউক্রেনের সাথে পক্ষপাতিত্ব করছে ভারতীয় সংবাদমাধ্যম। এতে ভারতীয়দের মনে রাশীয়ার প্রতি খারাপ ধারনা তৈরি হচ্ছে। যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। ভারতে অবস্থিত রাশিয়া দুতাবাসের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন