নজরবন্দি ব্যুরোঃ আজ যুদ্ধের দশম দিন। রাশিয়ার সমকক্ষ না হয়েও কড়া টক্কর দিয়েছে ইউক্রেন। বিপুল শক্তিধর রাশিয়ার সামনে যে এতক্ষন ইউক্রেনের মত দেশ টিকতে পারে সেটাই কল্পনা করেননি অনেকে। তবে, এখন সাড়ে ৫ ঘন্টার যুদ্ধবিরতি চলছে, তবে সার্বিক ভাবে যুদ্ধ জয়ের দিকেই এগোচ্ছে রাশিয়া। যুদ্ধ বিরতি শেষে তারা যে মতন কামড় দেবে তা বলাই বাহুল্য। রাশিয়ার যুদ্ধবিরতি অনেকটা সিক্লনের আগে আবহাওয়ার থমকে যাওয়ার মতই। কিন্তু এই যুদ্ধের মাঝেও সামনে এল বুকে মোচড় ধরানো ছবি।
আরও পড়ুনঃ সমকক্ষ না হয়েও কড়া টক্কর, রাশিয়াকে রুখতে ইউক্রেনের প্রধান অস্ত্র জ্যাভলিন।


বিগত ১০ দিন ধরে ইউক্রেনে লাগাতার বোমা-ক্ষেপণাস্ত্র বর্ষণ হয়ে চলেছে। মারিউপোল, খেরসন, কিভ, খারকিভের মতো গুরুত্বপূর্ণ শহরের কথা বারবার সামনে এলেও তেমন ভাবে সামনে আসেনি ইউক্রেনের গ্রামের চিত্র। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই শতাধিক গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুদ্ধের কারনে। তেমনই এক গ্রামের নাম ইরপিন। শহরের মত এই গ্রামেও হানা দিয়েছে রুশ সেনা। সমানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তারই মাঝে ধ্বংসস্তূপের মধ্যে থেকে কান্নার আওয়াজ।

মুহুর্মুহু বোমা-গুলির কানফাটানো আওয়াজে প্রায় চাপা পড়ে যাওয়া শিশুর কান্না কানে গেল এক ইউক্রেন সেনা জওয়ানের। সঙ্গীদের কভার ফায়ার চালিয়ে যেতে বলে সেই কান্না কোথা থেকে আসছে তা খুঁজতে শুরু করলেন তিনি। পেলেনও খুঁজে, নিজের আগ্নেয়াস্ত্র কাঁধে ঝুলিয়ে কোলে তুলে নিলেন একরত্তিকে। বুকে আগলে নিয়ে এলেন নিজেদের কাছে। তারপর পাঠিয়ে দিলেন অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ে।
রক্তপাতের মধ্যে স্নেহশীলতার ছবি, বোমা-গুলির মাঝে ঢাল হয়ে শিশুকে উদ্ধার ইউক্রেন সেনার!



সেই সেনা জওয়ান এবং শিশুটির ছবি এখন বিশ্বজুড়ে ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, কংক্রিটের একটি সেতুর একাংশ উড়ে গিয়েছে। তার ধ্বংসস্তূপের উপর উল্টে পড়ে রয়েছে একটি গাড়ি। পাশের একটি সেতু ভেঙে প্রায় ঝুলছে। অন্যান্য ধ্বংসাবশেন প্রায় বুজিয়ে ফেলেছে নীচের জলাভূমি। সেখান থেকেই ঘুমন্ত অবস্থায় এক দুধের শিশুকে উদ্ধার করে আনছেন ইউক্রেনীয় সেনার জওয়ান। গরম কাপড়ে মুড়ে, কোলে শিশুটিকে আগলে রেখেছেন তিনি। আগ্নেয়াস্ত্রটিকে ঝুলিয়ে নিয়েছেন পিঠে।







