নজরবন্দি ব্যুরোঃ আইপিএলের সফল আয়োজনের পর এবার ঘরোয়া ক্রিকেট চালুর পথে ভারতীয় বোর্ড ।করোনা পরিস্থিতি কাটিয়ে আরবদেশে এবারের আইপিএল সফল্ভাবে আয়োজন করেছে ভারতীয় বোর্ড। বায়ো বাবল পরিবেশ তৈরি করে আয়োজিত হয়েছে টুর্নামেন্ট। তাই এবার ঘরোয়া ক্রিকেট চালুর লক্ষ্যে মাঠে নেমে পড়ল ভারতীয় বোর্ড। খুব শীঘ্রই ঘরোয়া ক্রিকেট চালু করতে চায় তারা।আপাতত সেদিকেই লক্ষ্য স্থির রেখেছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেজন্য রাজ্য সংস্থাগুলোকে ইতিমধ্যে চিঠিও দিয়েছেন তিনি।কীভাবে করা হবে ঘরোয়া ক্রিকেট?
আরও পড়ুনঃ‘লাভ জেহাদ’ আবহে, বিস্ফোরক অভিযোগ করলেন প্রয়াত সুরকার ওয়াজিদ খানের স্ত্রী


সে ব্যাপারে আগামী ২ ডিসেম্বরের মধ্যে মতামত জানাতে হবে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে। মূলত চারটি অপশন দেওয়া হয়েছে ভারতীয় বোর্ডের তরফ থেকে। সেখান থেকেই বেছে নিতে বলা হয়েছে একটি। এছাড়া জানানো হয়েছে, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের কথা ভেবে মূলত তিনটি স্টেডিয়ামে সবমিলিয়ে মোট ছ’টি জৈব সুরক্ষা বলয়েরর মধ্যেই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।চিঠিতে মোট চারটি পথ বাতলে দিয়েছে ভারতীয় বোর্ড। রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে সেই চারটির মধ্যে থেকে একটি বেছে নিয়ে বোর্ডকে জানাতে হবে। ২ তারিখের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। যে চারটি উপায়ে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের কথা বলা হয়েছে, সেগুলি হল: কেবলমাত্র রঞ্জি ট্রফি আয়োজন। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট আয়োজন।
রঞ্জি এবং সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট-দু’টোরই আয়োজন।সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট এবং বিজয় হাজারে ট্রফি আয়োজন।এর পাশাপাশি টুর্নামেন্টের সম্ভাব্য তারিখও জানিয়ে দিয়েছে বিসিসিআই। সৌরভের পাঠানো চিঠিতে বলা হয়েছে, রঞ্জি ট্রফি হতে পারে ১১ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত (৬৭ দিন)। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট হতে পারে ২০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত (২২ দিন)। এবং সর্বোপরি বিজয় হাজারে ট্রফি আয়োজিত হলে, তা হতে পারে ১১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত (২৪ দিন)।এখানেই শেষ নয়, চিঠিতে আরও বলা হয়েছে মোট ছ’টি জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে।
আইপিএলের সফল আয়োজনের পর এবার ঘরোয়া ক্রিকেট চালুর পথে ভারতীয় বোর্ড ।পাঁচটি এলিট গ্রুপের জন্য এবং একটি প্লেট গ্রুপের জন্য। ৩৮টি রঞ্জি দলের মধ্যে ছ’টি করে দল নিয়ে তৈরি হবে এলিট গ্রুপ এবং আটটি দল নিয়ে হবে প্লেট গ্রুপ। এখন কেবল রাজ্য সংস্থাগুলোর জবাব দেওয়ার পালা। তবে পুরো চিত্রটাই ২ ডিসেম্বরের পর পরিষ্কার হয়ে যাবে, মত ক্রিকেট বিশেষজ্ঞদের।









