‘লাভ জেহাদ’ আবহে, বিস্ফোরক অভিযোগ করলেন প্রয়াত সুরকার ওয়াজিদ খানের স্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘লাভ জেহাদ’ আবহে, ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখের বিস্ফোরক অভিযোগ করেছেন। অকালপ্রয়াত বলিউডের সুরকারের স্ত্রী অভিযোগ জানিয়েছেন, তিনি পার্সি হওয়া সত্ত্বেও তাঁকে জোর করে ধর্মান্তরিত হতে চাপ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ ব্যক্তিগত চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু মারাদোনার? তদন্তে পুলিশ।

দেশের সরগরম টপিক ‘লাভ জেহাদ’ আবহে তাঁর এমন অভিযোগের পরই টুইট করলেন কঙ্গনা।সেই টুইটে তিনি ট্যাগ করলেন প্রধানমন্ত্রীর দপ্তরকেও। আওয়াজ তুললেন পার্সিদের মতো সংখ্যালঘুদের সংরক্ষণের জন্য।

একাধিক টুইটে কঙ্গনা প্রশ্ন তোলেন, যে সংখ্যালঘুরা অন্যের শিরশ্ছেদ করে না, দাঙ্গা বাঁধায় না, জোর করে ধর্মান্তকরণ কিংবা ‘নাটক’ করে অন্যের সহানুভুতি আদায়ের চেষ্টা করে না তাদের কীভাবে রক্ষা করা হবে? দেশে পার্সিদের সংখ্যার ক্রমশ যাচ্ছে বলে আশঙ্কাও প্রকাশ করেন অভিনেত্রী। পার্সিদের ‘সংবেদনশীল’ বলে উল্লেখ করে তিনি জোর করে ধর্মান্তকরণ বিরোধী আইন আনার দাবি জানিয়েছেন।

‘লাভ জেহাদ’ আবহে, কমলরুখ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমি পার্সি আর ও মুসলিম। কলেজ থেকেই আমাদের প্রেম। আমাদের বিয়েটা হয়েছিল স্পেশাল ম্যারেজ অ্যাক্টে।’’ কিন্তু বিয়ের পর থেকেই বিপত্তির শুরু বলে দাবি তাঁর। কমলরুখের কথায়, ‘‘আমার স্বাধীনতা, শিক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের ধারণাই আমার স্বামীর পরিবারের কাছে বিরাট সমস্যার হয়ে উঠেছিল।’’তাঁকে ধর্মান্তকরণের জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন