Anubrata Mondal: এক কেজি ওজন কমিয়েও সেঞ্চুরিতে কেষ্ট, পরীক্ষা হল এমার্জেন্সিতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার আসানসোল সংশোধনাগারে থাকাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। সমস্ত চিকিৎসার ব্যবস্থা করেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এমত অবস্থায় জেল থেকে হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। চিকিৎসার মাঝে জানা গেল ২৫ দিনে এক কেজি ওজন কমিয়েও সেঞ্চুরিতে কেষ্ট। তৃণমূল জেলা সভাপতির বর্তমান ওজন ১০০ কেজি।

আরও পড়ুনঃ Donald Trump: মানুষের ভোটে ফিরলেন ট্রাম্প, ট্যুইটার ফিরিয়ে খুশি মাস্ক

শীতে ঠান্ডা লেগেছে অনুব্রত মণ্ডলের। সর্দির সঙ্গে রয়েছে জ্বর জ্বর ভাব। রবিবার সকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। এরপর বেলা ১১ টা ৪০ নাগাদ আসানসোলের সংশোধনাগার থেকে জেলা হাপাতালে নিয়ে আসা হয় তাঁকে। প্রায় ৩০ মিনিট ধরে এমার্জেন্সিতে চিকিৎসা চলে তাঁর। বুকের এক্সরে হয়। ব্লাড-প্রেসার, সুগার মাপা হয়। ওজন‌ও মাপা হয়।

1660422382 11nblanu 2 11

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ইসিজি করে দেখা গেছে কোনও সমস্যা নেই। ২৫ অক্টোবর অনুব্রত মণ্ডলের ওজন ছিল ১০১ কেজি। বর্তমানে তাঁরা ওজন হয়েছে ১০০ কেজি। হাসপাতাল থেকে জেলে ফেরার পথে অনুব্রত জানালেন বুকে ব্যাথ হচ্ছিল।

এমনিতেই গরু পচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। আসানসোলের জেল ছিল তাঁর ঠিকানা। বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে টানা সাড়ে ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। এরপরেই তাঁকে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যাওয়ার সমস্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনুব্রতকে দিল্লির আদালতে নিয়ে গিয়ে জিজ্ঞাসবাদের জন্য রাউস অ্যাভিনিউ আদালতে উপস্থিত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একেবারে দিল্লির আদালত থেকে ওয়ারেন্ট জারি করে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এক কেজি ওজন কমিয়েও সেঞ্চুরিতে কেষ্ট, জানালেন চিকিৎসকরা 

এক কেজি ওজন কমিয়েও সেঞ্চুরিতে কেষ্ট, জানালেন চিকিৎসকরা 
এক কেজি ওজন কমিয়েও সেঞ্চুরিতে কেষ্ট, জানালেন চিকিৎসকরা

সূত্রের খবর, প্রোডাকশান ওয়ারেন্ট পেশ করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে অনুব্রতকে। এরপর দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে উভয়পক্ষকে। কিছুদিন আগেই তাঁকেও গরু পাচার মামলায় আর্থিক নয়ছয়ের অভিযোগে গ্রেফতার করেছে ইডি। ওয়াকিবহাল মহলের ধারণা, অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর পায়নি ইডি। তাই ইডির তরফে এবার বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন