দুয়ারে অক্সিজেন-খাবারের পর বাঁকুড়ায় কোভিড কেয়ার ইউনিট গড়ছেন ‘হেরে যাওয়া’ সায়ন্তিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুয়ারে অক্সিজেন-খাবারের পর বাঁকুড়ায় কোভিড কেয়ার ইউনিট গড়ছেন ‘হেরে যাওয়া’ সায়ন্তিকা ভোটে হেরেও মানুষের পাশে আছেন। কাজের জন্য পরাজয়ের পরেও এসেছেন বঁকুড়ায়।  তিনি অভিনেত্রী তিনি স্টার। ভোটের সময় এসেছিলেন ভোট শেষ চলে গেছে তাকে আবার দেখা যাবে রুপোলি পর্দায় তারকা প্রার্থীদের নিয়ে এমন ভাবনায় ঘোরাফেরা করে সাধারণ মানুষের মধ্যে আর সেই তারকা প্রার্থী যদি ভোটে হেরে যান তবে তো আর কোন কথাই নেই।

আরও পড়ুনঃ রাজ্যপাল প্রয়োগ করুন ক্ষমতা, পুলিশ নিয়ন্ত্রণে বাংলায় নিরাপত্তা কমিশন তৈরির আর্জি শুভেন্দুর

কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা এই ধারণাকে পাল্টে দিলেন বাঁকুড়ার তৃণমূল তারকা প্রার্থী সায়ন্তিকা। এবারের বিধানসভা নির্বাচনে খুব অল্প ভোটে হেরে গিয়েছেন তৃণমূলের এই তারকা প্রার্থী। ভোটে হারার পর একটু ব্যতিক্রমী ভাবেই তিনি বলেছিলেন হেরে গিয়েছি তো কি হয়েছে তাই বলে নিজের কেন্দ্রে এসে কাজ করবো না? কথাটা প্রথমে সকলের অবাক লাগলেও কথা রেখেছেন সায়ন্তিকা।

দুয়ারে অক্সিজেন-খাবারের পর বাঁকুড়ায় কোভিড কেয়ার ইউনিট গড়ছেন ‘হেরে যাওয়া’ সায়ন্তিকা।  ভোটে হেরে বারবার ফিরে এসেছেন বাঁকুড়া করেছেন বিভিন্ন রকম সাহায্য আর এবার উপস্থিত হলেন একদম কোভিড হাসপাতালে। এর আগে দুয়ারে খাবার দুয়ারে ডাক্তার এই সমস্ত প্রকল্প নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন তার নিজের কেন্দ্রে আর এইবার উপস্থিত হলেন কভিড কেয়ার ইউনিট নিয়ে। কুড়িটি শয্যাবিশিষ্ট এই কোভিড কেয়ার ইউনিটে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্স ।

এখানে থাকা কোন রোগীর হঠাৎ করে যদি অক্সিজেনের অভাব হয় তবে এই সমস্ত প্রশিক্ষিত নার্স তাকে তা দেবার ব্যবস্থা করবেন তারপর যদি প্রয়োজন হয় তবে তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। ভোটে হেরে ও নিজের কেন্দ্রে যেভাবে তিনি মানুষকে এই মহামারীর সময় সাহায্য করছেন তাতে এলাকাবাসী নাকি যথেষ্ট খুশি একথা বললেন আমাদের প্রতিনিধিকে অভিনেত্রী সায়ন্তিকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন