নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গোত্র’র একটি গান বেশ জনপ্রিয় হয়েছিল। বেশ জনপ্রিয় বললে ভুল হবে গানটি জনপ্রিয়তার একেবারে শীর্ষে পৌঁছেছিল। সেই সময় প্রায় সকলের মুখে মুখেই গানটি ঘুরে বেড়াত। সেই গানেই তার তালে তালে নেচে উঠেছিলেন দেবলীনা-ওম জুটি। এই জুটি দর্শকদের বেশ পছন্দের। ফের চার বছর পর এক সঙ্গে দেখা যাবে এই জুটিকে।
আরও পড়ুনঃ মহালয়ার সকালেই গর্জে উঠলেন অঙ্কুশ, ‘নাম নয় ইজ্জত চাই’


পুজোর মরশুমেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘রক্তবীজ’। নন্দিতা এবং শিবপ্রসাদ এর ছবিতেই দেখা যাবে দেবলীনা-ওম জুটিকে। তেমনটাই জানা যাচ্ছে তথ্য অনুযায়ী। এবারেও একটি গানের দৃশ্যে তাদেরকে কোমর দোলাতে দেখা যাবে।

সম্প্রতি সেই গান মুক্তিও পেয়েছে। ‘নাক্কু নাকুড়’ বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। এবার সেই গানেই সাবেকী মা দুর্গার মণ্ডপের সামনে নাচের তালে দুলে উঠলেন দেবলীনা-ওম। ভিডিও পোস্ট করে অভিনেতা এবং অভিনেত্রী লেখেন “এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার রং বাজের সাথে নাক্কু নাকুর নাচ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওম। আবার প্রিয় নাচের সঙ্গীর সাথে, এবং রঙ্গবতীর ছোঁওয়ায়।


ফের একসঙ্গে দেবলীনা-ওম, জুটি বাঁধল দুই তারকা

জানা যাচ্ছে আগামী ১৯ই অক্টোবর মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি এই চরিত্রে অভিনয় করবেন কিনা তা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। তবে তিনি রাজি হলেন অবশেষে। এই ছবিতে তার চরিত্রকে এক অন্যরকমের মাত্রা দেওয়া হয়েছে। তার চরিত্রের নাম অনিমেষ। এবার দেখা পালা তা কতটা মনে ধরছে অনুরাগীদের।







