ভারতকে সাহায্য করতে প্রস্তুত, চিন পা বাড়াতেই হাত বাড়াল আমেরিকা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা। চিন ভারতকে সর্বোত সাহায্যের বার্তা দিতেই সুর বদলে গেল আমেরিকার। ‘সহযোগী’ ভারতকে বাড়তি সাহায্য করার আশ্বাস দিয়েছে মার্কিন প্রশাসন। ভারতের পাশে দাঁড়াতে চায় পাকিস্তান, যেকোন সাহায্যে প্রস্তুত চিন! যুযুধান দুই প্রতিপক্ষ পাশে দাঁড়াতে চাইলেও ভারত সরকার যার দিকে তাকিয়ে রয়েছে সেই আমেরিকা মুখ ফিরিয়ে নিয়েছিল। কেন্দ্রীয় সরকারের সর্বদাই প্রথম পছন্দ মার্কিন যুক্তরাষ্ট্র। এবার পছন্দসই দেশ সাহায্যের প্রস্তাব দিল।

আরও পড়ুনঃ স্ট্রংরুমে বিকল CCTV, কুকর্মের আশঙ্কায় কমিশনের দ্বারস্থ তৃণমূল

করোনার দ্বিতীয় ধাক্কায় জর্জরিত দেশ। অক্সিজেনের অভাবে শ্বাস নিতে পারছে না ভারতবাসী! টিকা জুটছে না সবার কপালে, অব্যাহত রয়েছে রাজনীতি। এই পরিস্থিতিতে চীনের জিনপিং সরকার পাশে দাঁড়াতে চেয়েছে ভারতের। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারতের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। এই লড়াইয়ে চীনা সরকার ও চীনের বাসিন্দারা ভারতের পাশেই রয়েছে। ভারত চাইলেই আমরা যে কোনওরকম সাহায্যের জন্য প্রস্তুত। আমার আশা, ভারত দ্রুত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে।

ভারতের পাশে পাকিস্তান, পাক প্রধানমন্ত্রী ইমরান খান ট্যুইট করেছেন। জানিয়েছেন, ভারতে কোভিড-১৯ সেকেন্ড ওয়েভের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই চালানো ভারতের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। প্রতিবেশী দেশে ও বিশ্বে যেখানে যাঁরা এই অতিমারীতে আক্রান্ত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। মানবসভ্যতার খাতিরে এই বিশ্বব্যাপী চ্যালেঞ্জকে একসঙ্গে মোকাবিলা করতে হবে। পাশাপাশি অক্সিজেন সরবরাহ করার জন্যে পাকিস্তানের নাগরিকরা আবেদন করেছে ইমরান খান কে।

ইদি ফাউন্ডেশনস, নামক পাকিস্তানের একটি মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান ফয়জল ইদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে ভারতে কাজ করার অনুমতি চেয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক ও ৫০টি অ্যাম্বুলেন্স নিয়ে ভারতে প্রবেশ করতে চান। চিঠিতে ইদি লিখেছেন, “আপনাদের কোনও সাহায্য করতে হবে না। অনুমতি পেলেই মেডিক্যাল টেকনিশিয়ান, স্টাফ, ড্রাইভার, সহযোগী কর্মী নিয়ে চলে আসব। থাকার জায়গা, খাওয়া-দাওয়া, গাড়ির জ্বালানির ব্যবস্থা আমরাই করে নেবে।”

পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ জানিয়েছেন, “এই কঠিন সময়ে আমরা ভারতের পাশে রয়েছি। ফ্রান্স যেকোনও রকম সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে।” শুধু মুখ ফিরিয়ে নিয়েছিল আমেরিকা। সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন নাগরিকদের স্বার্থ সুরক্ষিত রেখে তবেই ভারতে কোভিড ভ্যাকসিনের উপকরণ সরবরাহ করবে আমেরিকা। তার আগে নয়। কিন্তু আমেরিকার কাছে খবর পৌঁছায় সর্ব শক্তি নিয়ে চীন সাহায্য করতে চায় ভারত কে। ব্যাস বদলে যায় সুর। ভারতকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা বলে জানান হয় এদিন। মার্কিন বিদেশ সচিব ট্যুইট করে জানিয়েছেন, “ভয়ানক করোনা প্রাদুর্ভাবের সময় ভারতের মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। ভারতের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা বাড়তি সাহায্য করবো।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত