Arjun Singh: অর্জুনের পর কী বিজেপিতে বড়সড় ভাঙন? জল্পনা উস্কে দিলেন সাংসদ নিজেই

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিন কয়েক ধরে যে জল্পনা চলছিল, সেই জল্পনার অবসান ঘটিয়ে রবিবার তৃণমূলে যোগদান করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তবে কী অর্জুনের পর কী বিজেপিতে বড়সড় ভাঙন? তাঁর সঙ্গে অন্য কোনও নেতারা আসতে পারেন? সেই তালিকায় সৌমিত্র খাঁ রয়েছেন? জল্পনা উস্কে অর্জুনের মন্তব্য, সৌমিত্র আমার ভাই আছে। ওয়েট করুন এত তাড়াতাড়ি কথা বলাটা ঠিক নয়। ওয়েট অ্যান্ড সি। এত তাড়াতড়ি কিছু বলার নেই।

আরও পড়ুনঃ Raju Bista: জিটিএ নির্বাচনের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন, ঘোষণা সাংসদ রাজু বিস্তের

উল্লেখ্য, বিজেপিতে যারা বিক্ষুব্ধ বলে পরিচিত সেই বিক্ষুব্ধদের মধ্যে অন্যতম সৌমিত্র খাঁ। রাজ্যে একটি লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনের পর রাজ্য নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এছাড়া দীর্ঘদিন বিজেপি থাকলেও বিজেপি বিরোধী মন্তব্য করে চলেছেন যাতে অস্বস্তি বেড়েছে দলের নেতাদের। সম্প্রতি বঙ্গভাগের দাবীতে সরব হওয়াতে সৌমিত্রর দলবদলের জল্পনা তীব্র হয়েছে।

Locket Chatterjee, BJP's Most Visible Woman Candidate In Bengal

যদিও বিষ্ণুপুরের সাংসদের কথায়, তিনি বিজেপিতে থাকলেও এখনও অনেক বাঁকুড়ার তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো রয়েছে। একইসঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করার সুবাদে একাধিক তৃণমূল সাংসদদের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে। সেদিক থেকে নিজের ভাই বলতেই পারেন অর্জুন সিং। কিন্তু সৌমিত্রর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাড়লে তবেই তিনি তৃণমূলে যেতে পারেন নাহলে যাবেন না।

অর্জুনের পর কী বিজেপিতে বড়সড় ভাঙন, বাড়ছে জল্পনা 

অর্জুনের পর কী বিজেপিতে বড়সড় ভাঙন, বাড়ছে জল্পনা 
অর্জুনের পর কী বিজেপিতে বড়সড় ভাঙন, বাড়ছে জল্পনা

যদিও এই তালিকায় লকেট চট্টোপাধ্যায় রয়েছেন বলেও মনে করা হচ্ছে। কারণ, অর্জুনের দলবদলের পরেই তাঁকে নিয়েও চর্চা হয়েছে। এপ্রসঙ্গে হুগলীর সাংসদের মন্তব্য, অন্য দলের গিয়ে অবিশ্বাসের বারাবরণ তৈরি করছেন অর্জুন সিং। ২০১৯ সালে যে কর্মীদের দেখে মানুষ ভোট দিয়েছিল, তাঁরা কেউ দল ছেড়ে যায়নি। কেউ বসে আছে কাজ করছে। যার চলে যাওয়ার ইচ্ছে রয়েছে, তাঁরা যেন এক্ষুনি চলে যায়। যারা ২০২১ আলে নির্বাচনে লড়েছিল, যারা ৭৭ টি বিধায়ক এনেছিল। তাঁরা সবসময় আমাদের দলে থাকছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর