Belur Math Open: প্রায় ২ বছর পর খুলছে বেলুড় মঠ, আনন্দ-উচ্ছ্বাস ভক্তদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  পুণ্যার্থীদের জন্য সুখবর। প্রায় ২ বছর পর বেলুড় মঠে প্রবেশ করতে চলেছে পুণ্যার্থীরা, দেশে সেঞ্চুরি হাঁকিয়েছে করোনার নয়া স্ট্রেন ‘ওমিক্রন’ (Omicron)। যদিও বাংলা ‘ওমিক্রন’ শূন্য। কোভিড গ্রাফও শুক্রবার নিম্নমুখীই ছিল। এই পরিস্থিতিতে বেলুড় মঠে নিয়ম শিথিল। কারণ, আগামী ২৬ ডিসেম্বর শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথিতে বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন তাঁরা। মঠ কর্তৃপক্ষের তরফে টুইটে একথা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আগামী SSC-র পরীক্ষা সূচি প্রকাশ, দেখে নিন বিস্তারিত

মঠ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর, রবিবার পুণ্যার্থীদের জন্য সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মন্দির, মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দির এবং স্বামীজির মন্দির দর্শন করতে পারবেন ভক্তরা। এছাড়াও সংঘাধ্যক্ষ এবং সহ সংঘাধ্যক্ষদের প্রণামও করা যাবে। তবে বসে ভোগ খেতে পারবেন না কেউই। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোগ হাতে নিয়ে মঠ প্রাঙ্গণ থেকে বেরিয়ে যেতে হবে ভক্তদের।

করোনার ধাক্কা সামলে চলতি বছরের জুন মাসে ভক্তদের জন্য খোলে বেলুড় মঠের দরজা। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টে পৌনে ৬টা পর্যন্ত খোলা ছিল মঠ। তবে ভক্তদের প্রবেশের ক্ষেত্রে একাধিক নিয়মবিধি জারি করা হয়েছিল। মঠে প্রবেশের ক্ষেত্রে কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজের শংসাপত্র অথবা ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছিল। মঠে প্রবেশকারীদের সচিত্র পরিচয়পত্রও দেখাতে হচ্ছিল।

নিয়মবিধি জারি হলেও, করোনা (Coronavirus) আবহে অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় উৎসবের সময়ে বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলেছিল মঠ। সেদিনও ভক্তদের প্রবেশের ক্ষেত্রে যথেষ্ট কড়াকড়ি ছিল। মঠে বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ থেকে ভজন সবই হয়।

প্রায় ২ বছর পর খুলছে বেলুড় মঠ, আনন্দ-উচ্ছ্বাস ভক্তদের

প্রায় ২ বছর পর খুলছে বেলুড় মঠ, আনন্দ-উচ্ছ্বাস ভক্তদের
প্রায় ২ বছর পর খুলছে বেলুড় মঠ, আনন্দ-উচ্ছ্বাস ভক্তদের

তবে মঠে বসে তা শুনতে পারেননি ভক্তরা। দুর্গাপুজোতেও সর্বসাধারণের জন্য বন্ধ ছিল মঠ। অনলাইনে কুমারী পুজো দেখেছেন ভক্তরা। সাংবাদিকদের মঠে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়। তবে করোনাকালে নজিরবিহীভাবে এই প্রথমবার উৎসবেও খোলা থাকবে বেলুড় মঠ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন