Shahid Afridi: ভারত-পাক সিরিজ শুরুর জন্য মোদীর কাছে কাতর আবেদন আফ্রিদির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এশিয়া কাপে পাকিস্তানে ভারত খেলতে যাবে কি না সেই নিয়ে চর্চা চলছে। প্রতিযোগিতা অন্য দেশে সরিয়েও নিয়ে যাওয়া হতে পারে। এমন অবস্থায় নরেন্দ্র মোদীর কাছে আবেদন শাহিদ আফ্রিদির। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মনে করেন দুই দেশের মধ্যে ক্রিকেট হতে দেওয়া উচিত।

আরও পড়ুনঃ আইপিএল শুরুর আগেই অবিশ্বাস্য এক তথ্য ফাঁস করলেন গেইল

25 8
ভারত-পাক সিরিজ শুরুর জন্য মোদীর কাছে কাতর আবেদন আফ্রিদির

সেই কারণেই ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তিনি। তাঁর দাবি, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজন করা হলে, টিম ইন্ডিয়াকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তাঁর আরও অতীতে পাকিস্তান দলকেও ভারত থেকে হুমকি দেওয়া হয়েছিল।

24 10
ভারত-পাক সিরিজ শুরুর জন্য মোদীর কাছে কাতর আবেদন আফ্রিদির

যদিও সেই হুমকি উপেক্ষা করে পাক দল ভারতে এসেছিল। তাই ভারতেরও উচিত পাকিস্তানে দল পাঠানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আফ্রিদির আবেদন, “আমি মোদীজির কাছে আবেদন করব যাতে দুই দেশের মধ্যে ক্রিকেট পুরোপুরি চালু হতে পারে।”

ভারত-পাক সিরিজ শুরুর জন্য মোদীর কাছে কাতর আবেদন আফ্রিদির

26 10

অতীতেও এই ইস্যু নিয়ে অনেক শব্দ খরচ করেছেন আফ্রিদি-সহ পাকিস্তানের ক্রিকেটার। তবে ভারতের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। যদিও আফ্রিদি মনে করেন ক্রিকেটই পারে দু’দেশের সম্পর্ক শুধরে দিতে। কিন্তু সেজন্য ভারত সরকারকে এগিয়ে আসতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন