নজরবন্দি ব্যুরোঃ আগাম জামিন IPAC-এর সদস্যদের, গত রবিবার থেকে ত্রিপুরা পুলিশ আটক করে রেখেছিল প্রশান্ত কিশোরের টিম আইপ্যাকের ২৩ জন সদস্যকে। গতকাল বাংলা থেকে ব্রাত্য বসু-মলয় ঘটকরা সে রাজ্যে যেতেই সদস্যদের তলব করে চিঠি দিয়েছিল বিপ্লব দেবের সরকার।
আরও পড়ুনঃ পেগাসাস নিয়ে সরব মমতা, শিবসেনার মুখপত্রে প্রশংসা বাংলার মেয়ের
তৃণমূলের তরফ থেকে প্রথম থেকেই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। দলের নেতাদের মতে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পিকের টিমের লোকেদের আটকে রেখেছে বিল্পব দেবের সরকার। এমনকি আজ বৈঠকের আগে বড়ো জটিলতার মুখে পড়তে হয় তৃণমূলের নেতাদের।
বৃহস্পতিবার ব্রাত্য মলয়রা বৈঠক করতে গেলে ত্রিপুরা প্রশাসনের তরফে জানানো হয় , ‘বৈঠক করতে গেলে দেখাতে হবে প্রশাসনের অনুমতি। না হলে মিটিং করা যাবে না।’ এসবের মধ্যেই দিনে দিনে পারদ চড়ছে ত্রিপুরার রাজনীতিতে।
আজ বৃহস্পতিবার আগরতলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আগাম জামিন নেন ত্রিপুরায় আটকে পড়া আইপ্যাকের ২৩ জন সদস্য। গতকাল অপরধ ধারায় মামলা করে চিঠি পাঠানোর পর আজ বাংলারা র দুউই সাংসদ গেলেও আর কাল বিলম্ব করা হয়নি আইনি ক্ষেত্রে, আজই আগাম জামিন নিয়েছেন তাঁরা



