Aditya-Ananya: বিদেশের রাস্তায় অনন্যাকে জড়িয়ে ধরে আদিত্যর রোমান্স, ভাইরাল ছবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুর এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন বেশ অনেকদিন ধরেই রটে বেড়াচ্ছে। যদিও তাদের দুজনের মধ্যে কেউই এই বিষয়টি এখনও নিজের মুখে স্বীকার করেননি। তবে বেশ কিছু জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে। মাঝে মাঝেই তারা একে ওপরের সাথে ঘুরতে বেড়াতে চলে যায়।

আরও পড়ুনঃ বিপাকে অক্ষয়! ‘ওএমজি ২’ মুক্তির একমাস আগেই সেন্সর বোর্ডের জালে ছবি

সম্প্রতি তারা স্পেনের মাটিতে ঘুরতে গিয়েছিল। সেখানেই ঘনিষ্ঠ অবস্থায় ক্যামেরাবন্দী হল তারা। বিদেশের মাটিতে ভিড়ের মাঝে দাড়িয়ে প্রেমিকাকে জড়িয়ে ধরলেন তিনি। সেই ছবিই তাদের অজান্তে পেছন থেকে কেউ তুলে নিয়েছিল। তা সামাজিক মাধ্যমে আসতেই চরম ভাইরাল হয়ে যায়।

বিদেশের রাস্তায় অনন্যাকে জড়িয়ে ধরে আদিত্যর রোমান্স, প্রেমে পড়ল শীলমোহর
বিদেশের রাস্তায় অনন্যাকে জড়িয়ে ধরে আদিত্যর রোমান্স, প্রেমে পড়ল শীলমোহর

 

যদিও এই প্রথম নয় তাদের প্রেমের চর্চার সূচনা হয় গত বছর কৃতি শ্যাননের দিওয়ালি পার্টি থেকে। সেই পার্টিতেই একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল আদিত্য অনন্যাকে। তারা একসঙ্গে র‍্যাম্পেও হেঁটেছিলেন। তবে এবারের স্পেনের এই ঘটনাতে তাতে আরও শীলমোহর পরে গেল।

বিদেশের রাস্তায় অনন্যাকে জড়িয়ে ধরে আদিত্যর রোমান্স, প্রেমে পড়ল শীলমোহর

বিদেশের রাস্তায় অনন্যাকে জড়িয়ে ধরে আদিত্যর রোমান্স, প্রেমে পড়ল শীলমোহরতবে তারা একসঙ্গে সামজিক মাধ্যমে নিজেদের ছবি পোস্ট না করলেও। তারা লুকিয়ে রাখেননি যে তারা দুজনেই পতুর্গালের লিবসন শহরে রয়েছেন। দুজনেই নিজেদের সামাজিক মাধ্যমে স্টোরিতে ছবি শেয়ার করেছেন। তবে এর আগে বলিউডের নামজাদা অভিনেতা রনবীর কাপুর আদিত্যর বেশ ভাল বন্ধু তিনি বলেন যে তার বন্ধু A নামের একজনের প্রেমে পড়েছেন। এতে দুয়ে দুয়ে চার করতে খুব একটা অসুবিধা হয়নি অনুরাগীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর