“রাজ্যে ৯২টি আসনে লড়াই করবে কংগ্রেস” জানাল অধীর চৌধুরী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “রাজ্যে ৯২টি আসনে লড়াই করবে কংগ্রেস” জানাল অধীর চৌধুরী। সম্প্রতি নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করেছে। বিভিন্ন রাজনৈতিক দল ভোটের প্রচারে ব্যস্ত। সেই সঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে বঙ্গে। এদিকে বামেদের সঙ্গে আসন রফা হলেও আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে আসন ভাগ নিয়ে জট এখনো অবধি কাটেনি। গতকাল সোমবার আরও এক দফা বৈঠকে বসেছিলেন বাম কংগ্রেস শীর্ষ নেতারা৷

আরও পড়ুনঃ প্রকাশিত হল সিআইএসসিই বোর্ড পরীক্ষার সূচি: দশম শ্রেণির শুরু ৫ মে, দ্বাদশের ৮ এপ্রিল থেকে।

এদিন বৈঠকের শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করেছেন, রাজ্যে ৯২টি আসনে লড়াই করবে কংগ্রেস৷ এছাড়া দু’ তিন দিনের মধ্যে এই আসনগুলির জন্য কংগ্রেসের প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে যাবে৷ অন্যদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, এ দিনের বৈঠকের পর সব জটিলতা কেটে যাবে৷ কিন্তু শেষ পর্যন্ত আব্বাস সিদ্দিকির আইএসএফ কংগ্রেসের দেওয়া আসন মেনে নিতে সম্মত হয় কি না, তার উপরেই অনেকটা নির্ভর করছে জোটের ভবিষ্যৎ।

এদিকে ইতিমধ্যে জোট ঘোষণা করেছে বামফ্রন্ট কংগ্রেস ও আব্বাসের সেকুলার ফ্রন্ট। তবে জোট ঘোষণা করলেও জোটের জট এখনও কাটেনি। মালদা মুর্শিদাবাদ বরাবর কংগ্রেসের শক্ত ঘাঁটি। তাই অই দুই জেলায় কিছুতেই আসন সমঝোতা করতে রাজি নয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অন্যদিকে মুর্শিদাবাদ ও মালদায় আসন পেতে নাছোড় আব্বাস সিদ্দিকিও।

“রাজ্যে ৯২টি আসনে লড়াই করবে কংগ্রেস” জানাল অধীর চৌধুরী। তবে বিমান বসু আশাবাদী খুব শীঘ্রই জট কেটে ঘোষিত হবে প্রার্থী তালিকা। এখন দেখার দুই জুজুধান কংগ্রেস ও আব্ববাসের সেকুলার ফ্রন্টের জট কাটিয়ে আসন সমঝোতার পথে দুই দলকে নিয়ে প্রার্থী তালিকা সিপিএম ঘোষণা করতে পারে কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন