প্রকাশিত হল সিআইএসসিই বোর্ড পরীক্ষার সূচি: দশম শ্রেণির শুরু ৫ মে, দ্বাদশের ৮ এপ্রিল থেকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রকাশিত হল সিআইএসসিই বোর্ড পরীক্ষার সূচি: দশম শ্রেণির শুরু ৫ মে, দ্বাদশের ৮ এপ্রিল থেকে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই) আইসিএসই এবং আইএসসি বোর্ডের যথাক্রমে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ৫ মে এবং দ্বাদশের ৮ এপ্রিল থেকে।

আরও পড়ুনঃ ভোটের মুখে এবার স্থগিত রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষা

আগামী জুলাই মাসেই দুটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।অনলাইন নয়, দশম শ্রেণির সব পরীক্ষাই হাতে লিখে হবে বলে জানানো হয়েছে। কিছু পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে আর কিছু ১১টা থেকে। ইংরাজি, পরিবেশ বিজ্ঞান, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি পরীক্ষার সময়সীমা দু’ ঘণ্টা।

হিন্দি এবং অন্য কলা বিভাগের পরীক্ষা হবে তিন ঘণ্টা ধরে। প্রথম দিন অর্থাৎ ৫ মে ইংরেজি প্রথম পত্র দিয়ে শুরু।শেষ হবে ৭ জুন। আইএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে কম্পিউটার সায়েন্স প্রাক্টিক্যাল দিয়ে।৮ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে ১৬ জুন। পরীক্ষার জন্য যোগ হয়েছে কোভিড সংক্রান্ত নিয়মাবলি।

প্রকাশিত হল সিআইএসসিই বোর্ড পরীক্ষার সূচি: দশম শ্রেণির শুরু ৫ মে, দ্বাদশের ৮ এপ্রিল থেকে। সেগুলি হল 1.পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে, সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। 2.একে অপরের মধ্যে অন্তত ছ’ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। বর্জন করতে হবে মুখে হাত দেওয়ার অভ্যাস।গ্লাভস পরা বা না পরা ইচ্ছানুযায়ী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন