ভোটের মুখে এবার স্থগিত রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোটের মুখে এবার স্থগিত রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষা। দিনক্ষণ ঘোষণা করে ভোটের ঢাকে কাঠি দিয়েছে নির্বাচন কমিশন। কিছুদিনের মধ্যেই সমস্ত দল নিজেদের প্রার্থী ঘোষণা করবে। তবে ভোটের দিন ঘোষণা চাকরী প্রার্থীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো। ভোটের জেরে আপাততঃ স্থগিত রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষা।

আরও পড়ুনঃ “আব্বাস সিদ্দিকীকে মুসলিমরা কেউ মানে না”, বিস্ফোরক মন্তব্য অনুব্রত মন্ডলের!

গতবছরের মেইনস বা একবছর প্রিলিমিনারি সহ বেশ কিছু পরীক্ষা আগামী আগামী ১৫ মে পর্যন্ত স্থগিত করে দিল পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission) বা পিএসসি। সোমবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে পিএসসির পক্ষ থেকে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত প্রশাসনিক পরিকাঠামো ভোটের কাজে যুক্ত হয়ে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।সূত্রের খবর, ১৫ মে-র পর পরীক্ষাসূচি জানানো হবে।

 জানুয়ারী মাসেই প্রতিবার প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার প্রথমেই তা পিছিয়ে যায়। পরে পিএসসি জানায় ২১ সে মার্চ প্রিলি ও ২৪ থেকে ২৮ সে এপ্রিল পর্যন্ত চলবে মেইন পরীক্ষা। এছাড়া ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের প্রিলিমিনারির দিন ঠিক করা হয়েছিল ১১ এপ্রিল।

ভোটের মুখে এবার স্থগিত রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষা। তবে সবই আপাততঃ স্থগিত করা হল। আজ পিএসসির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়  “আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত প্রশাসনিক পরিকাঠামো ভোটের কাজে যুক্ত হয়ে যাওয়ায়, WBCS-এর প্রিলিমিনারি, মেইনস এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ মে পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।” এর পাশাপাশি পরীক্ষার সূচি সম্পর্কে সমস্ত খবর জানতে কমিশনের ওয়েবসাইট https://wbpsc.gov.in-এ ক্লিক করতে বলা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন