মমতা উত্তর দিলেই আর কংগ্রেসের হয়ে চাইবেন না ভোট, সাফ জানালেন অধীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতা উত্তর দিলেই আর কংগ্রেসের হয়ে চাইবেন না ভোট, সাফ জানানলেন অধীর।  এখনও ভোট বাকি অধীরের গড়ে। তবে করোনা কালে শরীরে উপসর্গ  নিয়ে গৃহবন্দী রয়েছেন তিনি। আপাতত সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন তিনি। তবে ষষ্ঠ দফার ভোটের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সাফ জানালেন ভার্চুয়ালি বিতর্কে বসতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে।প্রশ্ন করবেন কিছু। আর অধীরের সাফ বক্তব্য যদি মুখ্যমন্ত্রী তাঁর সব প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে কংগ্রেসের হয়ে আর ভোট চাইবেন না তিনি।

আরও পড়ুনঃ খড়্গ হাতে উন্নয়ন দাঁড়িয়ে রইলো, রইলেন না কবি, শঙ্খ ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ অনুব্রতর।

সঙ্গে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন ”দিদি আর তাঁর ভাইপো, দু’জনকেই আমার পরামর্শ, আয়নার সামনে দাঁড়ান আর জিজ্ঞাসা করুন— নরেন্দ্র মোদীর কাছে একা একা দিদি গিয়ে ক’দিন আগে কী আলোচনা করে এলেন ? ভাইপো আর পরিবারের একজনকে ইডি জিজ্ঞাসাবাদ করার পরেই সব চুপচাপ হয়ে গেল কেন?”

শুধু এখানেই থেমে থাকেননি প্রদেশ কংগ্রেস সভাপতি, পুরন ঘটনা তুলে এনে বলেছেন ”গোধরা কাণ্ডের পর নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন, তখন দিদি লাল গোলাপের তোড়া পাঠিয়েছিলেন কেন? বিজেপি-র সঙ্গে সরকার চালানোর যে সুখ দিদি পেয়েছেন, তাতে দ্বিতীয়বার সরকার গড়তে বিজেপি-কে সাহায্য করবেন না তো? পার্লামেন্টে CAA এর বিরোধিতায় ভোট দেয়নি ভাইপোরা। হ্যাঁ কি না বলুন।”

মমতা উত্তর দিলেই আর কংগ্রেসের হয়ে চাইবেন না ভোট, সাফ জানানলেন অধীর।  প্রসঙ্গে তিনি জানিয়েছেন সমস্ত বিষয় নিয়ে ভার্চুয়ালি বৈঠকে বসতে রাজি। যদি মুখ্যমন্ত্রী তাঁর সব প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আর কংগ্রেসের হয়ে ভোট চাইবেন না তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তিব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে রাজ্য রাজনিতিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত