পয়সা দিলে আমি দিদিকে নিয়ে যাবো, মমতার নেপাল সফর নিয়ে খোঁচা অধীরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নেপাল কংগ্রেসের বার্ষিক কর্মসুচিতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রের তরফে মিলল না নেপাল যাওয়ার অনুমতি। এবার মমতার নেপাল সফর নিয়ে খোঁচা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, পয়সা দিলে আমি দিদিকে নিয়ে যাবো।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর কোনও বোধবুদ্ধি নেই, তৃণমূল ছাড়ার কারণ স্পষ্ট করলেন শুভেন্দু

শুক্রবার কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ ছিল বিধানভবনে। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফর নিয়ে খোঁচা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ” নেপাল যেতে হলে তো বিদেশমন্ত্রকের পাসপোর্ট ভিসা লাগে না। যে কেউ যেতে পারে। আপনি মনে করলে এখনই চলে যেতে পারেন। মমতা ব্যনার্জী নিজের দর বাড়ানোর জন্য আনা ধরনের কথা বলছেন। নেপালি কংগ্রেস বলে কিছু আছে বলে আমার জানা নেই”।

কংগ্রেস সাংসদের সংযোজন, “আপনি যদি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যেতে পারছেন না। তাহলে আমি নিয়ে যাবো। যদি দিদি পয়সা দেয় তাহলে আমি দিদিকে সঙ্গে নিয়ে যাবো নেপালে। নেপাল যেতে প্যসা, ভিসা, পাসপোর্ট কিছু লাগে না বলে জানি আমি। আপনারা যে কেউ যেতে পারেন। শিলিগুড়ি পার হলেই নেপাল। সাইকেলে যেতে পারেন, মোটর সাইকেলে যেতে পারেন। হেঁটে যেতে পারেন। গরুর গাড়িতে চড়ে যেতে পারেন। কোনও অসুবিধা নেই”।

সূত্রের খবর, নেপাল কংগ্রেসের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। ১১,১২ এবং ১৩ ডিসেম্বর তিন দিন ধরা বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ১১ তারিখ বক্তব্য রাখার কথা ছিল তাঁর। শনিবারই রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রের তরফে মেলেনি অনুমতি।

পয়সা দিলে আমি দিদিকে নিয়ে যাবো, হেঁটে নেপাল যাওয়ার পরামর্শ অধীরের 

পয়সা দিলে আমি দিদিকে নিয়ে যাবো, মমতাকে হেঁটে নেপাল যাওয়ার পরামর্শ অধীরের 
পয়সা দিলে আমি দিদিকে নিয়ে যাবো, মমতাকে হেঁটে নেপাল যাওয়ার পরামর্শ অধীরের 

এর আগে মমতার ইতালি এবং চিনের সফর ঘিরে দোলাচল শুরু হয়। কেন্দ্রের অনুমতি না মেলার কারণে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলন, হিংসে করেই যেতে দেওয়া হয়নি তাঁকে। প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী বিদেশে গেলে আমাকে কেন যেতে দেওয়া হবে না? এবারেও মিলল না নেপাল যাওয়ার অনুমতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন