মণীশ খুনে তীব্র প্রতিক্রিয়া অধীরের,আক্রমন সানালেন মুখ্যমন্ত্রীর দিকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজ্ররবন্দি ব্যুরোঃ মণীশ খুনে তীব্র প্রতিক্রিয়া অধীরের,আক্রমন সানালেন মুখ্যমন্ত্রীর দিকে । গত মঙ্গলবার আততায়ীর গুলিতে খুন হন বিজেপির প্রভাবশালী নেতা মণীশ গুপ্ত। যিনি আর এক নেতাঅর্জুন সিংহর ডান হাত বলে পরিচিত ছিলেন।এদিকে তাঁর নৃশংস হত্যার পর রাজনৈতিক মহল সরগরম। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চরিয়েছে বিরোধী শিবির।আর এবার এই খুন নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি।সরাসরি আঙ্গুল তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এর দিকে।একের পর এক টুইটে তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন।

আরও পড়ুনঃমণীশ হত্যাকাণ্ডে বড় ব্রেক থ্রু পেল CID! আটক শার্প শ্যুটার সহ ২ জন।

Shamim Ahamed Ads

কংগ্রেস সাংসদের মতে, এই মুহূর্তে রাজ্যে যা আছে, তা ‘ডেমোক্রেসি’ নয়, ‘মমতাক্রেসি’। এছাড়া ২০১১ সালে রাজ্যের ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত স্লোগান – ‘বদলা নয়, বদল চাই’-এর কথাও মনে করিয়ে দেন অধীরবাবু।মণীশ শুক্লা হত্যাকাণ্ড এই মুহূর্তে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে। বঙ্গ বিজেপি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব – সকলেই এ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন।

রাজ্য পুলিশে আস্থা নেই বলে জানিয়ে সিবিআই তদন্তের দাবিতে প্রথম থেকেই সরব কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিং, মুকুল রায়রা। রাজ্যের তরফে খুনের কিনারা করার ভার দেওয়া হয়েছে সিআইডিকে। তদন্তে নেমে ২ জনকে গ্রেপ্তার করে গতি বাড়িয়েছেন আধিকারিকরা।এই অবস্থায় মণীশের খুন নিয়ে মমতাকে নিশানা করে রাজনীতির পারদ আরও খানিকটা চড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।

মণীশ খুনে তীব্র প্রতিক্রিয়া অধীরের,আক্রমন সানালেন মুখ্যমন্ত্রীর দিকে । তিনিও বিজেপি নেতাদের সুরেই বললেন, বাংলায় গণতন্ত্র নেই। টুইটারে তিনি মমতার উদ্দেশে লেখেন, ”থানার সামনে বিজেপি নেতার খুনের ঘটনায় অনেক প্রশ্ন উঠছে এবং উঠবে। দিদি, আপনি চাইলে খুনি ধরা পড়বে। আপনি না চাইলে অ্যারেস্ট হয়ত কেউ হবে, কিন্তু প্রকৃত খুনি অ্যারেস্ট হবে না।”ধারাবাহিক টুইটে তিনি মুখ্যমন্ত্রীকে এও মনে করিয়ে দিয়েছেন যে বিরোধী মানে প্রতিপক্ষ, শত্রু নয়। তাই বাংলায় যেন রাজনৈতিক খুন বন্ধ হয়। মমতার ‘বদলা নয়, বদল চাই’ স্লোগানকে সামনে রেখেই আক্রমণের ধার বাড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। লিখেছেন, ”বদলা নয়, বদল চাই – বলেছিলেন, ভুলে গেলেন দিদিভাই??” অধীর চৌধুরির এহেন মন্তব্য় ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত