SSR: মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনলেন এই বলি নায়িকা, এখানেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সুশান্তের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এখনও রহস্য হয়ে রয়েছে। ২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তিন বছর কেটে গেলেও বিপাকে পড়েছিলেন ফ্ল্যাট মালিক। না কেউ ওই ফ্ল্যাটে ভাড়া আসতে চাইছিলেন না কেউ কিনতে চাইছিলেন। অবশেষে সমস্ত সমস্যার সমাধান হল। বান্দ্রায় অবস্থিত ওই ফ্ল্যাট কিনে নিলেন বলিউডের এক নায়িকা। এই খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল শুরু হয়েছে। জানেন, ওই বলি নায়িকা কে?

আরও পড়ুন: মুম্বইয়ে রাজনৈতিক সফর মমতার, সুযোগ পেয়েই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ বিগ বির

জানা গিয়েছে, সুশান্ত সিং রাজপুতের স্মৃতি বিজড়িত ফ্ল্যাট কিনেছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা। কয়েকদিন আগেই এই ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা গিয়েছিল তাঁকে। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল তবে কি এই ফ্ল্যাটে থাকবেন আদাহ। তখন অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এবারে সুত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জল্পনাই সত্যি হল। সম্প্রতি আদাহ শর্মার টিমের তরফে জানানো হয়েছিলেন, বান্দ্রার ওই ফ্ল্যাটটি তিনি কিনে ফেলেছেন। খুব তাড়াতাড়ি সেখানে যাবেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে আদাহকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন।

মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনলেন এই বলি নায়িকা, এখানেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সুশান্তের

২০১৯ সালে বান্দ্রার এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। মাসিক ভাড়া ছিল ৪.৫ লক্ষ টাকা। ২০২০ সালের ১৪ জুন এই ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর অভিনেতার রহস্যমৃত্যু নিয়ে অনেক জলঘোলা হয়েছে। খুন নাকি আত্মহত্যা এই আলোচনাও জারি রয়েছে। সুশান্তের মৃত্যু বলিউডে ‘নেপোটিজম’ তত্ত্ব আরও জোরালো করে তোলে।

মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনলেন এই বলি নায়িকা, এখানেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সুশান্তের

এদিকে সুশান্তের মৃত্যুর পর রিয়েল এস্টেট ব্রোকার রফিক মার্চেন্টকে ভাড়াটে খোঁজার দায়িত্ব দিয়েছিলেন ফ্ল্যাটের প্রবাসী মালিক। কিন্তু তিন বছর ধরে ফ্ল্যাটটি খালি পড়েছিল। কোনও ভাড়াটে পাওয়া যাচ্ছিল না। বিজ্ঞাপন দিয়েও লাভ হয়নি কিছুই। অবশেষে সমাধান হল। এক বলি নায়িকা এই ফ্ল্যাট কিনে নিলেন।

মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনলেন এই বলি নায়িকা, এখানেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সুশান্তের

মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনলেন এই বলি নায়িকা, এখানেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সুশান্তের
মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনলেন এই বলি নায়িকা, এখানেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সুশান্তের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর