অসুস্থ ‘চারুলতা’, ভর্তি হাসপাতালে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অসুস্থ ‘চারুলতা’। শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মেডিকেল টিম। শুরু হয়েছে সমস্ত পরীক্ষানিরীক্ষা।

আরও পড়ুনঃ Karishma Kapoor: ফের ভাঙন বলিউডে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন করিশ্মা কপূর, কিন্তু পাত্র কে?

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে রক্তাল্পতায় ভুগছিলেন অভনেত্রী মাধবী মুখ্যোপাধ্যায়। রক্তে কমে গিয়েছিল শর্করার মাত্রা। এছাড়াও বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার আচমকা শারীরিক অবনতির কারণে আরও অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী।

A sense of scarcity is essential for creativity to flower: Madhabi Mukherjee

অভিনেত্রীর বয়স হয়ে হয়েছে ৮০ বছর। কী কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে রক্তে শর্করার পরিমাণ কমে গেছে তাঁর। সেকারণেই দ্রুত ইসিজি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। শ্বাসকষ্ট রয়েছে বলেও জানা গেছে।

অসুস্থ ‘চারুলতা’, রুটিন চেকআপ বলছেন চিকিৎসকরা 

অসুস্থ 'চারুলতা', রুটিন চেকআপ বলছেন চিকিৎসকরা 
অসুস্থ ‘চারুলতা’, রুটিন চেকআপ বলছেন চিকিৎসকরা 

যদিও পরিবারের তরফে জানানো হয়েছে বিষ্যটি সেভাবে গুরুতর নয়, শুধুমাত্র রুটিনমাফিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত