ফের করোনা হানা টলিপাড়ায়, করোনা আক্রান্ত অভিনেতা সুরজিত বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মল্লিক পরিবারের পর এবার টলিউডের অন্দরে ঢুকে পড়ল কোভিড ১৯। করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সুরজিত্‍ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, অভিনেতা সুরজিত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতার স্ত্রী এবং মেয়েও।

আজ, মঙ্গলবার স্যোশাল মিডিয়ায় সুরজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে দেবপ্রিয়া একটি পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে আনেন। দেবপ্রিয়ার সেই পোস্ট থেকে জানা গিয়েছে, সম্প্রতি তাঁর মা তথা অভিনেতার স্ত্রী জ্বরে ভুগছিলেন।

এরপর গলায় ব্যাথা নিয়ে সমস্যায় ভুগতে শুরু করেন সুরজিত্‍ও। যদিও গত মাস তিনেক তাঁরা গৃহবন্দিই ছিলেন বলে জানা যাচ্ছে। কিন্তু আনলক ফেজ ওয়ানে শ্যুটিং শুরু হতেই, কাজে যোগ দেন সুরজিত্‍।মেয়ে দেবপ্রিয়া জানান, তাঁর মায়ের কিছুদিন আগে জ্বর আসে। ঠিক তার পর পরই সুরজিতের গলা ব্যথা শুরু হয়। তখনই দেরি না করে কোভিড টেস্ট করান তাঁরা।

তারপর রিপোর্ট পজিটিভ আসে। তিনি আরও লেখেন, আর্থিক টানাপোড়েন চলছিল পরিবারে। তাই শ্যুটিংয়ে যোগ দেওয়া ছাড়া উপায় ছিল না সুরজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তা সত্ত্বেও কীভাবে সংক্রমণ হল চিন্তিত তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর