Rudranil Ghosh: রাজনীতি ছাড়তে চলেছেন অভিনেতা রুদ্রনীল, জানুন আসল কারণ…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি (BJP) করেন বলেই কাজ পাচ্ছেন না। প্রায় দেড় বছর কোনও সিনেমা বা সিরিজের কাজ তাঁর হাতে নেই। এমনই অভিযোগ রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)। একে প্রামাণ্য সত্য হিসেবেই দাবি করছেন অভিনেতা। তাঁর কথায়, ‘যদি রুজি-রুটির জায়গাটা কায়দা করে বন্ধ করে দেওয়া হয় বিরোধী রাজনীতি করার অপরাধে, তখন তো মানুষকে ভাবতেই হবে। প্রিয় কাজটিকে আগলে রাখার জন্য রাজনীতি থেকে তাঁকে অব্যাহতি নিতেই হবে।’

আরও পড়ুনঃ পাকাপাকি হল রণবীর-আলিয়ার বিয়ের দিনক্ষণ, দেখুন কে কে রয়েছে আমন্ত্রিতর তালিকায়

এ বিষয়ে কথা বলতে গিয়ে রুদ্রনীল জানান (Rudranil Ghosh), বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় শিল্পী ছিলেন তিনি। জনপ্রিয় শিল্পীরা যত সংখ্যক কাজ পেয়ে থাকেন, তিনিও সেরকমই কাজ পেতেন। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরই পরিস্থিতি পালটে যায়।

bjp candidate for bhawanipur constituency actor 1171246

আচমকা প্রায় ১৬ মাস তাঁর হাতে কোনও কাজ নেই। অভিনেতার কথায়, ‘পরিচালক-প্রযোজক বন্ধুরা, যাঁদের মধ্যে কেউ কেউ আবার শাসকদলের ঘনিষ্ঠ, তাঁরা পরিষ্কার করে বলেছেন বিজেপিটা ছেড়ে দে, নইলে তোকে কাজে নিতে অসুবিধা হচ্ছে।’

রাজনীতি ছাড়তে চলেছেন অভিনেতা রুদ্রনীল, জানুন আসল কারণ…

Rudranil

শুধু শাসকদলের ঘনিষ্ঠরাই কাজ পেয়ে যাবেন। মাচা, ফাংশন পেয়ে যাবেন। অন্যদিকে শাসকদলের দোষ-ত্রুটি নিয়ে কথা বললেই কায়দা করে কাজ বন্ধ করে দেওয়া হবে। এই যে বিরুদ্ধ কণ্ঠের পেটে টান পড়লেই চুপ হয়ে যাবে। এমন আবহ পশ্চিমবঙ্গের রুচি বা সংস্কৃতির সঙ্গে মেলে না বলেই মত রুদ্রনীলের। তাঁর দাবি, এই সময় তাঁর মতো নিখাদ অভিনেতাদের কদর বাড়ছে। অথচ প্রায় দেড় বছর তিনি কোনও কাজই পাচ্ছেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত