উড়ালপুলের ওপর গাড়ি উলটে আহত অন্তত ২৪।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উড়ালপুলের ওপর গাড়ি উলটে আহত অন্তত ২৪। ঘটনাটি ঘটে কলকাতার এজেসি বোস রোডে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের নিকটবর্তী চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

আরও পড়ুনঃ ডাক্তারি পড়ার সুযোগ বাড়ছে রাজ্যে, তৈরি হচ্ছে নতুন মেডিক্যাল কলেজ

উড়ালপুলের ওপর গাড়ি উলটে আহত অন্তত ২৪। ছোট লরি এই দুর্ঘটনার কবলে পড়ে। এজেসি বোস উড়াল্পুরে গাড়িটি উলটে যায়। কবলে পড়া গাড়িতে যাত্রী বেশি ছিল, সঙ্গে ছিল বেশি গতি। তাই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনায় কমপক্ষে প্রায় ২৪ জন আহত হয়েছেন। কয়েকজনকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধারকার্য এখনও চলছে।

আরও পড়ুনঃ রাজ্যে ৩ অঙ্কে পৌঁছতে পারবে না বিজেপি, শুভেন্দুর গড়ে হুঙ্কার সৌগতর।

শেষকৃত্য শেষ কর ফেরার পথে ডিভাইডারে ধাক্কা খায় গাড়িটি। তারপরই উলটে যায় গাড়িটি। এরপরই গাড়িতে থাকা যাত্রীরা উলটে যায়। এদের মধ্যে ২-৩ জনের আশঙ্কা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রের খবর, প্রায় ৩০ জন গাড়িটিতে ছিলেন। এমারজেন্সিতে ভর্তি করা রয়েছে কয়েকজনকে। প্রায় ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত