Abortion Law: লিভ ইনে থেকেও করা যাবে গর্ভপাত, এই নির্দেশিকা জানালেন সুপ্রিম কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লিভ ইন থাকা শুধু যে এই যুগ থেকে তা নয়। এ বহু যুগ থেকেই চলে এসেছে। একসঙ্গে থাকলে তো শারীরিক সম্পর্ক তো হবেই। তাই কেবল বিবাহিত নন বলে একজন ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারীকে বঞ্চিত করা যাবে না গর্ভপাতের অধিকার থেকে। বৃহস্পতিবার গর্ভপাত সংক্রান্ত একটি মামলার অন্তর্বর্তীকালীন রায় দেওয়ার সময় এ কথা জানাল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

আরও পড়ুনঃ নয়া আতঙ্ক মাঙ্কি পক্স! কেরলে আক্রান্ত তৃতীয় ব্যক্তি

আবেদনকারী ২৫ বছর বয়সি এক মহিলা আদালতে জানান, তিনি অবিবাহিতা। একত্রবাসে থাকার সময় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু বিবাহিত না হওয়ার কারণে গর্ভপাত করানোর সময়ে অসুবিধার সম্মুখীন হতে হয় তাঁকে। গোটা বিষয়টি নিয়ে প্রথমে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সম্মতিসূচক সম্পর্কে ছিলেন এই কারণ দেখিয়ে তাঁর আর্জি খারিজ করে দেয় আদালত।

লিভ ইনে থেকেও করা যাবে গর্ভপাত, এই নির্দেশিকা জানালেন সুপ্রিম কোর্ট
লিভ ইনে থেকেও করা যাবে গর্ভপাত, এই নির্দেশিকা জানালেন সুপ্রিম কোর্ট

এ দিন দিল্লি হাই কোর্টের রায়কেও ‘অযথা বাধা দেওয়া’ বলেও অভিহিত করেছে সর্বোচ্চ আদালত। ঝুঁকিহীন ভাবে ওই মহিলার গর্ভপাত করা যায় কি না তার সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে এইমস এর চিকিৎসকদের উপর।

লিভ ইনে থেকেও করা যাবে গর্ভপাত, এই নির্দেশিকা জানালেন সুপ্রিম কোর্ট

লিভ ইনে থেকেও করা যাবে গর্ভপাত, এই নির্দেশিকা জানালেন সুপ্রিম কোর্ট
লিভ ইনে থেকেও করা যাবে গর্ভপাত, এই নির্দেশিকা জানালেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০২১ সালে মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অ্যাক্ট সংশোধন করা হয়। সেখানে পিতৃপরিচয়ের ক্ষেত্রে ‘স্বামী’ শব্দটিকে বদলে ‘সঙ্গী’ করা হয়। আর এই বদলের কারণই ছিল অবিবাহিত নারীদের প্রয়োজন অনুসারে গর্ভপাতের সুযোগ দেওয়া। তাই স্রেফ অবিবাহিতা বলে আবেদনকারিণীকে এই অধিকার থেকে বঞ্চিত করা যায় না। প্রসঙ্গত, এখন বিবাহবিচ্ছিন্না ও বিধবা নারীদের ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানোর সাংবিধানিক অধিকার রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন