monkey pox: নয়া আতঙ্ক মাঙ্কি পক্স! কেরলে আক্রান্ত তৃতীয় ব্যক্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় কাঁটা দেশবাসী। এরমরধ্যেই নয়া আতঙ্ক মাঙ্কি পক্স! ভারতে আরও এক ব্যক্তির শরীরে মিলল মাঙ্কিভাইরাস-এর হদিশ। প্রথম দুই মাঙ্কিপক্স আক্রান্তের মতো তৃতীয় আক্রান্তও কেরলের বাসিন্দা।

আরও পড়ুনঃ রঞ্জনকে দেখে চিনতে পারলেন না উপেন বিশ্বাস, বেনজির ঘটনা হাই কোর্টে

দুবাই থেকে কুন্নুরে পৌঁছেছিলেন ৩১ বছরের ওই যুবক, জুলাইয়ের ১৩ তারিখ। ১৮ জুলাই নমুনা পরীক্ষার ফলাফল আসতে জানা গিয়েছে তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত। কুন্নুরের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে, এবং তিনি স্থিতিশীল। মাঙ্কিপক্সে প্রথম আক্রান্তের খবর মিলেছিল এ মাসেরই ১৪ তারিখ।

27 8

৩৫ বছর বয়সী ওই ব্যক্তি। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। তার পর নমুনা পরীক্ষায় জানা গেল তিনি মাঙ্কিপক্স পজিটিভ। ফলে, একটি উচ্চপর্যায়ের কেন্দ্রীয় দলকে কেরল পাঠানো হয়েছে, যাঁদের কাজ হবে রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনস্বাস্থ্যে ব্যবস্থা নেওয়া।

নয়া আতঙ্ক মাঙ্কি পক্স! কেরলে আক্রান্ত তৃতীয় ব্যক্তি

কেরলের ১৪টি জেলাতেই মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জরি করা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ জানিয়েছেন, ঐ ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

29 5
নয়া আতঙ্ক মাঙ্কি পক্স! কেরলে আক্রান্ত তৃতীয় ব্যক্তি

নয়া আতঙ্ক মাঙ্কি পক্স! কেরলে আক্রান্ত তৃতীয় ব্যক্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-র মতে, মাঙ্কি পক্স সংক্রামক রোগ। এটি মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। এর লক্ষণগুলি গুটিবসন্তের রোগীদের মতোই। সারা বিশ্বে এখন প্রায় ৬০০০ মানুষ মাঙ্কি পক্স-এ আক্রান্ত। আফ্রিকার কিছু অংশে এই ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। মাঙ্কিপক্সে সংক্রমণের বেশিরভাগ ঘটনাই ইউরোপ এবং আফ্রিকায় ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন