Tollywood: ফেলুদা নয়, এবার তোপসের চরিত্রে আবীর চট্টোপাধ্যায়! আসছে ‘যত কাণ্ড কলকাতায়’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলা ছবির পরিচালক অনীক দত্ত কিছুদিন আগে খুব অসুস্থ ছিলেন। তবে এই মুহূর্তে তিনি সমস্ত অসুস্থতা ভুলে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগে সানি দেওলের ছেলের বিয়েতেও তিনি হাজির ছিলেন। তবে এখন তার পাখির চোখ হচ্ছে ‘যত কাণ্ড কলকাতায়’।

আরও পড়ুনঃ সুদীপার একটি শাড়ির দাম ১.৩ লাখ টাকা! চরম কটাক্ষের শিকার ব্যবসায়ী!

তার তৈরি ‘অপরাজিত’ ইতিমধ্যেই বেশ প্রভাব ফেলেছিল বাংলা সিনেমা জগতে। এর পর আরও এক নতুন সিনেমা আসতে চলেছে। এই ছবির শুটিং শুরু হচ্ছে গতকালই। কাল মধ্য কলকাতার পার্ক স্ট্রিট এলাকার বিখ্যাত রেস্তোরাঁ ট্রিঙ্কাসে সারারাত ধরে চলেছে ছবির শুটিং। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্য়ায়।

abir age

তবে এবার তিনি ফেলুদার চরিত্রে নয়, বরং তোপসের চরিত্রে আত্মপ্রকাশ করবে। এই ছবির পরিচালক জানিয়েছেন চরিত্রের নাম তোপসে হলেও আদতে কিন্তু সেটা ফেলুদার মতই। মানে চরিত্রের মধ্যে দিয়ে বুজতে পারবেন আপনি ফেলুদাকে দেখছেন।

ফেলুদা নয়, এবার তোপসের চরিত্রে আবীর চট্টোপাধ্যায়! কবে আসবে ছবি? 

91682027

পরিচালকের কথায় “আমার গল্পের নায়কের নামেই রয়েছে সেই টাচ। চরিত্রটা অনেকটা ফেলুদার মতো। কিন্তু নাম তোপসে। অর্থাৎ, ফেলুমিত্তিরের সহকারীর নাম। তোপসের চরিত্রে অভিনয় করছেন আবীর। গতকাল আমরা সারারাত শুটিং করেছি। বেশ ভাল লাগছে।” জানা গেছে যে এই ছবির পুরো শুটিং কলকাতাতেই হবে। তবে কিছু শুটিং দারজিলিংয়েও হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর