Sudipa Chatterjee: সুদীপার একটি শাড়ির দাম ১.৩ লাখ টাকা! চরম কটাক্ষের শিকার ব্যবসায়ী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুদীপা চট্টোপাধ্যায় টলিউডের খুব জনপ্রিয় এক চরিত্র। জি বাংলার রান্নাঘরে তিনি দীর্ঘদিন যাবত সঞ্চালনা করেছেন। তবে সেই শো শেষ হয়েছে বেশ কিছু সময় হয়ে গেল। তার পাশাপাশি তার নিজস্ব ব্যাবসা রয়েছে খাবারের এবং শাড়ীর। যদিও সেই ব্যবসার জেরে এখন তিনি চরম কটাক্ষের শিকার।

আরও পড়ুনঃ একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘জওয়ান’, চার দিনে পার ৫০০ কোটি!

এই মুহূর্তে তিনি শাড়ির ব্যবসা নিয়ে খুব ব্যাস্ত। সামনে পুজো। তাই তিনি নিয়ে এসেছেন একের পর এক নতুন কালেকশন। বাংলাদেশ থেকে আনিয়েছেন একের পর এক দামী সারি। শুধু দামী নয় সেই দাম প্রায় আকাশছোঁওয়া। সেই শাড়ি শুরুই হচ্ছে ৫০,০০০ টাকা দিয়ে। সেখানে কোন শাড়ির দাম ৭০,০০০ তো আবার কোন শাড়ির দাম ১,৩০,০০০।

সুদীপার একটি শাড়ির দাম ১.৩ লাখ টাকা! ফের কটাক্ষের শিকার অভিনেত্রী
সুদীপার একটি শাড়ির দাম ১.৩ লাখ টাকা! ফের কটাক্ষের শিকার অভিনেত্রী

যা দেখে রীতিমত মাথায় বাজ ভেঙ্গে পড়েছে নিম্নমধ্যবিত্তের। একাংশের দামী এটা শাড়ি নাকি আইফোন। এত দাম। এই কালেকশন জনগনের চোখে পরতেই লাগাতার কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। যার জেরে তিনি তার ফেসবুকের কমেন্ট বক্স বন্ধ করতে বাধ্য হয়।

সুদীপার একটি শাড়ির দাম ১.৩ লাখ টাকা! ফের কটাক্ষের শিকার অভিনেত্রী

Sudipa Chatterjee 7

তার আগেই অবশ্য একাধিক নেটিজেনরা একাধিক মন্তব্য করে বসেছিলেন। কেউ কেউ লিখেছেন ‘ধুর আপনি কি আমাদের এতোই গরিব ভাবেন নাকি। এত কম দামি শাড়ী আমরা পরি না। এর থেকে বেশি দামের কিছু থাকলে দেখান।’ অন্য আর একজন লিখেছেন ‘শাড়ীর দাম লিখতে গিয়ে উনি না হয় একটা শূন্য বেশি দিয়েই ফেলেছেন। তাই বলে ওঁকে এরকম ভাবে ট্রোল করার কী আছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর