নজরবন্দি ব্যুরোঃ অবশেষে করোনা মুক্ত হল বচ্চন পরিবার। কিছুদিন আগে জয়া বচ্চন ছাড়া পরিবারের বাকি সব সদস্য করোনা আক্রান্ত হয়েছিলো। এর পর সবাইকে ভর্তি করা হয় মুম্বাইয়ের নানবতি হাসপাতালে।
আরও পড়ুনঃ শ্বাসকষ্ট পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মুলায়ম সিং যাদব।


প্রথম আরাদ্ধা ও ঐশ্বর্য করোনা মুক্ত হন তারপর দেশবাসীর চিন্তা দূর করে করোনা যুদ্ধে জয়ী হন বিগ বি। আর আজ অবশেষে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন অভিষেক বচ্চন।এদিন টুইট করে নিজেই অনুরাগীদের সুখবর দেন জুনিয়র বচ্চন।
লেখেন, ‘কথা দিয়েছিলাম, করোনাকে হারাবই। অবশেষে আজ দুপুরে আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমার পরিবারের জন্য প্রার্থনা করায় সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর আমার চিকিত্সার জন্য নানাবতী হাসপাতালের সমস্ত চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞ থাকব।










