শ্বাসকষ্ট পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মুলায়ম সিং যাদব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সমাজবাদী পাটির নেতা মুলায়ম সিং যাদব। গত বৃহস্পতিবার রাতে তাঁকে মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সুত্রের খবর বৃহস্পতিবার থেকে পেটের সমস্যা শুরু হয় ৮০ বছরের মুলায়ম সিং যাদবের।

তিনি ঠিকমতো খেতেও পারছিলেন না। তার সাথে শুরু হয় শ্বাসকষ্ট। সমস্যা এতটাই তীব্র হয় যে গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে তাঁর। তাঁর করোনা পরিক্ষাও করা হয়, কিন্তু তা নেগেটিভে আসে।

হাসপাতালের ডিরেক্টর রাকেশ কাপুর জানিয়েছেন, ‘‌মুলায়ম সিং যাদবের পেটে যন্ত্রণা হচ্ছিল। তিনি ঠিকমতো খেতেও পারছিলেন না। উচ্চ রক্তচাপের সমস্যাও আছে। তবে এখন অনেকটা স্থিতিশীল তিনি।’‌

গতকাল সন্ধেবেলা হাসপাতালে যান তাঁর স্ত্রী সাধনা সিং, ছেলে অখিলেশ এবং পুত্রবধূ ডিম্পল যাদব। বাবাকে দেখে বেরিয়ে অখিলেশও জানান যে আপাতত তাঁকে নিয়ে চিন্তার কিছু নেই। এর আগে মে মাসেও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মুলায়ম। দু’‌দিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত