শান্ত সমুদ্রে তৈরি হয় না দক্ষ নাবিক, হঠাৎ কেন এমন পোস্ট অভিষেকের? শুরু জল্পনা

২০২১ বিধানসভা নির্বাচনের আগে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতে শক্ত হাতে হাল ধরে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ রাজ্যের শাসক দলের। অন্যদিকে রাজ্যে একাধিক সন্ত্রাসবাদের সঙ্গে নাম জড়াচ্ছে রাজ্যের শাসক দলের। এই দুই মিলেই রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। এই পরিস্থিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যেখানে লেখা রয়েছে এক আফ্রিকান প্রবাদ শান্ত সমুদ্রে তৈরি হয় না দক্ষ নাবিক। হঠাৎ কেন এমন পোস্ট অভিষেকের? সেই নিয়ে শুরু জল্পনা

শান্ত সমুদ্রে তৈরি হয় না দক্ষ নাবিক, হঠাৎ কেন এমন পোস্ট অভিষেকের? শুরু জল্পনা

রবিবার নিজের ইনস্টাগ্রামে তাঁর এই তাৎপর্যপূর্ণ পোস্ট রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। এ প্রসঙ্গে দলের একাধিক নেতৃত্বের দাবি, ৩৪ বছর সিপিএমের শাসনের অবসান ঘটানোর পাশাপাশি রাজ্যে ১৩ বছর ক্ষমতায় থাকাকালীন নানা বিরোধীদের নানা ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ‌্যায় রুখে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে ১৩ বছর ধরে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের পাশে যিনি দক্ষ নাবিকের মতো নানা প্রতিকূলতার মধ্যে শক্ত হাতে হাল ধরে রেখেছেন তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়বাংলা বিরোধীদের বাংলা দখলের একাধিক প্রয়াস কে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণ কৌশল। আর এই ইঙ্গিত করেই তিনি তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন বলে মনে করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

শান্ত সমুদ্রে তৈরি হয় না দক্ষ নাবিক, হঠাৎ কেন এমন পোস্ট অভিষেকের? শুরু জল্পনা

শান্ত সমুদ্রে তৈরি হয় না দক্ষ নাবিক, হঠাৎ কেন এমন পোস্ট অভিষেকের? শুরু জল্পনা

এছাড়াও ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের একাধিক শীর্ষ নেতা দল ত্যাগ করে বিজেপি তে যোগ দেয়। যার ফলে কার্যত বিপাকে পড়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস। এমনকি সিংহাসন হারানোর জল্পনাও উঠে গিয়েছিল। এমনকি দলের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী বিজেপি তে যোগ দিয়ে তাঁর পুরনো দল তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক তথ্য ফাঁস করতে থাকে। পাশাপাশি বাকি শীর্ষ নেতাদের পেছনে হাতধুয়ে লেগে পরে কেন্দ্রীয় এজেন্সি গুলিও।

যার ফলে এই জোড়া ফলায় একেবারে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতে শক্ত হাতে হাল ধরে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক কৌশুলি প্রশান্ত কিশোরের ব্যবহারের পাশাপাশি দুয়ারে রেশন, দুয়ারে সরকার থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার এর মত একাধিক জনকল্যাণ প্রকল্প চালু করে কার্যত ধরাশায়ী করে দিয়ে ছিল বিজেপিকে।

শান্ত সমুদ্রে তৈরি হয় না দক্ষ নাবিক, হঠাৎ কেন এমন পোস্ট অভিষেকের? শুরু জল্পনা

আর তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তৃণমূল কংগ্রেস কে। একই রকমভাবে অভুতপূর্ব ফলাফল হয়েছে ২০২৪ লোকসভা ভোটেও। গত বারের তুলনায় অনেকাংশে বেড়েছে সাংসদ দের সংখ্যা। ফলে শুধু রাজ্যে নয় সারা দেশের মধ্যেও বিজেপির একমাত্র অভেদ্য প্রতিপক্ষ হিসেবে পরিচিতি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। যার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যাযের বলেই মনে করছেন দলের অধিকাংশ নেতৃত্ব।

তবে অভিষেকের এই পোস্টের কটাক্ষ করে বিরোধীদের দাবি, দলের অন্দরে তৃণমূলের আদি ও নব্যের মধ্যে শুরু হয়েছে তুমুল গোষ্ঠী দ্বন্দ্ব। ফলে দলের কাছে গুরুত্ব হারাতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই নিজের গুণগান গেয়ে নিজেকে দলের মধ্যে তুলে ধরতেই এই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন