কর্মীদের মন গলাতে পারবেন যুবরাজ? উত্তরবঙ্গে অগ্নিপরীক্ষার মুখে অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কর্মীদের মন গলাতে পারবেন যুবরাজ? আজ শিলিগুড়িতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। এদিন শিলিগুড়িতে আজ অভিষেকের গুরুত্বপূর্ণ বৈঠক আছে দার্জিলিং জেলার তৃণমূল নেতৃত্বের সাথে। সূত্রের খবর অনুযায়ী, সাধারণ মানুষজনের একজনও যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেব্যাপারে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রত্যন্ত যেসব এলাকায় সরকারি কর্মীরা পৌঁছতে পারছেন না, সেইসব জায়গায় তৃণমূল কর্মীরাই যাতে সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে পারেন, তার জন্যও নির্দেশ দিয়েছেন, যুব তৃণমূল সভাপতি।

আরও পড়ুনঃ আজ নয় কাল হাসপাতাল থেকে ছাড়া হবে দাদাকে।

বিরোধীদের অভিযোগের জবাব দিতে যাতে সরকারের উন্নয়নমূলক কাজকেই হাতিয়ার করা হয়, সেব্যাপারেও নির্দেশ দিয়েছেন অভিষেক। প্রসঙ্গত, সামনেই বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গ রাজনৈতিক ময়দান রীতিমতো তপ্ত। এদিকে দলবদলের হিড়িক বেড়েছে।

বিভিন্ন ইস্যুতে তৃণমূলের অন্দরে দলীয় নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আর এই যে অসন্তোষ দেখা দিয়েছে তা মেটাতে বদ্ধপরিকর যুবরাজ।অভিষেক উত্তরবঙ্গে এসে বুঝিয়ে দিতে চাইছেন কর্তাদের যে উত্তরবঙ্গ নিয়ে নেত্রী কতটা চিন্তিত। তাই নিজে দায়িত্ব নিয়ে অভিষেককে উত্তরবঙ্গ দেখতে বলেছেন নেত্রী।

কর্মীদের মন গলাতে পারবেন যুবরাজ? কিভাবে এবং কেন বিজেপি উত্তরবঙ্গে এত ভাল ফল করলো তা নিয়েও কথা বলবেন অভিষেক। ভোটের আগে উত্তরবঙ্গে যাতে ভাল ফলাফল হয় সেটাও খতিয়ে দেখবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আগামীকাল অভিষেকের কলকাতাতে ফিরে যাওয়ার কথা। কিন্তু যাওয়ার আগে তিনি উত্তরবঙ্গকে কিছু জায়গা থেকে তৃণমূলের করে দিতে বদ্ধপরিকর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর