রবিবার জনগর্জন সভা থেকে লোকসভার ৪২ জন প্রার্থী ঘোষণার পর রাজ্য জুড়ে ‘অধিকার যাত্রা’ নিয়ে প্রচারে বেরোচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই বৃহস্পতিবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের দাবি, একুশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ প্রকল্পে এক পয়সাও দেয়নি কেন্দ্র সরকার। এমনকি শ্বেতপত্র প্রকাশের দাবি করে বিজেপি নেতাদের মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জও জানিয়েছেন অভিষেক।
আরও পড়ুন: লক্ষীবারে শাসক দলে ভাঙন! তৃণমূলের আরও এক নেতাকে নিয়ে বিজেপিতে অর্জুন সিং
এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “বিজেপি মিথ্যাচার ছড়ানোর জন্য জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সাথে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁদের পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং মনরেগা-এর মতো প্রকল্পগুলিতে এক পয়সাও বরাদ্দ করেনি। ক্ষ্মতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি।”
The @BJP4India is SQUANDERING PUBLIC FUNDS to SPREAD FALSEHOODS. I challenge the BJP leadership to engage in a ONE ON ONE DEBATE with me and RELEASE WHITE PAPER proving the allocation of even 1 PAISA to progs like AWAS YOJNA & MGNREGA since their defeat in the 2021 WB elections.
সদ্য প্রকাশিত
বিয়ার খাইয়ে ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ! ভয়ানক অভিযোগ হাবড়ায়, গ্রেফতার ২ যুবক
পুজোর আগেই ১৭ সাংসদ বিজেপিতে? বসুনিয়ার দাবিতে কী বললেন শমীক— Abhishek Banerjee (@abhishekaitc) March 14, 2024

লোকসভার মুখে বাংলায় চারটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর শিলিগুড়ির সভা থেকেও তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। মোদীর দাবি ছিল, আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের টাকা বাংলাকে দেওয়া হলেও কখনও প্রকল্পের নাম বদলে আবার কখনও ভুয়ো জব কার্ড তৈরি করে সেই টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতারা।

রবিবার জনগর্জনের মঞ্চ থেকেও বিষয়টি নিয়ে সোচ্চার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছু কাগজ দেখিয়ে তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন প্রধানমন্ত্রী। এমনকি অভিষেক এও বলেন, যদি কেন্দ্র সরকার প্রমাণ দিতে পারে ২০২১ সালের পর বাংলাকে টাকা দেওয়া হয়েছে তাহলে রাজনীতি পর্যন্ত ছেড়ে দেবেন তিনি! এরপর তিন দিনের ব্যবধানে ফের একই ইস্যুতে সরব তৃণমূলের সেনাপতি।
বাংলাকে ‘এক’ পয়সাও দেয়নি মোদী সরকার? বিজেপি নেতাদের ‘মুখোমুখি’ বসার চ্যালেঞ্জ অভিষেকের
অন্যদিকে, ‘জনগণের গর্জন, বাংলা-বিরোধীদের বিসর্জন’, এই হচ্ছে আসন্ন লোকসভায় তৃণমূলের স্লোগান। ব্রিগেডের জনগর্জন সভা থেকেই তা স্থির করা হয়। এবার অভিষেকের নেতৃত্বে তৃণমূল প্রার্থীরা আসন ভিত্তিক প্রচারে বেরোবেন। যার পোশাকি নাম ‘অধিকার যাত্রা’। প্রথমে জেলাস্তরের নেতাদের সঙ্গে বৈঠক, এরপর বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ এবং শেষে গিয়ে জনসভা। এভাবেই এগোনোর পরিকল্পনা ঘাসফুল শিবিরের। আর এবারের প্রচারে যে কেন্দ্রীয় বঞ্চনা-কেই হাতিয়ার করবে তৃণমূল, তা আরো একবার স্পষ্ট আজ অভিষেকের পোস্টে।




